October 20, 2026, 8:58 pm
শিরোনামঃ
যশোরে নিজ বসত ঘর থেকে বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার কৃষক কার্ডের মাধ্যমে জানতে পারবেন আগামীকাল বৃষ্টি হবে কি না : প্রধানমন্ত্রী বিরোধীদল না এলেও সংবিধান সংশোধন কমিটির কার্যক্রম চলবে : আইনমন্ত্রী জাপানে উচ্চ বেতন ও দীর্ঘমেয়াদী বসবাসের সুযোগ ; স্বাক্ষরিত হয়েছে চুক্তি পাবনায় ৮০০ ইয়াবাসহ চাকরিচ্যুত পুলিশ সদস্য আটক ঝিনাইদহের মহেশপুরে শ্বশুরের কুড়ালের আঘাতে জামাই খুন কালীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে ৩০ জন আহত নতুন ছবি প্রকাশ করে উত্তর কোরিয়া জানালো কিম জং উন বেঁচে আছেন যুক্তরাষ্ট্রের মতো ভুল সিদ্ধান্তের মাশুল দিচ্ছে ইউরোপ : ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র মধ্যস্থতায় তেহরানে পাকিস্তানের সেনাপ্রধান
এইমাত্রপাওয়াঃ

রংপুরে জুলাইযোদ্ধা পরিচয়ে সাংবাদিক হেনেস্তা ; ১ জন গ্রেপ্তার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  সংবাদ প্রকাশের জেরে রংপুরের সিনিয়র সাংবাদিক লিয়াকত আলী বাদলকে অপহরণ করে নিয়ে সিটি কর্পোরেশন কার্যালয়ে আটকে রেখে মারধর, প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে ক্ষমা চাইতে বাধ্য করার চেষ্টা এবং মব তৈরি করে সাংবাদিকদের হেনস্তার ঘটনায় রতন মিয়া নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাতে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালী থানার ওসি আতাউর রহমান তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সোমবার রাত ১০টায় রংপুর মহানগরীর শাপলা চত্বর হাজীপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রতন মিয়া নগরীর পূর্ব অভিরাম ডাক্তার পাড়ার সাইফুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, রোববার নগরীর কাচারী বাজার এলাকা থেকে একুশে টেলিভিশন এবং দৈনিক সংবাদ এর জ্যেষ্ঠ প্রতিবেদক  লিয়াকত আলী বাদলকে জুলাই যোদ্ধার পরিচয়ে একদল যুবক ধরে নিয়ে গিয়ে সিটি কর্পোরেশনের ভেতরে বেধড়ক মারপিট করে। এ সময় তার পরিবেশিত নিউজ ভুল হয়েছে মর্মে প্রধান নির্বাহীর কাছে ক্ষমা চাইতে বাধ্য করার জন্য তার রুমের কাছে নিয়ে আটকে রাখে। পরে সাংবাদিকরা গিয়ে তাকে উদ্ধার করার করে। সিটি কর্পোরেশনের নতুন ভবনের সামনে সাংবাদিকরা অবস্থান ধর্মঘট শেষে চলে যাওয়ার সময় আবারও সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীরা মব তৈরি করে সাংবাদিকদের আটকে রাখে এবং হেনস্তা করে।

কোতোয়ালী থানার ওসি আতাউর রহমান বলেন, সাংবাদিক লিয়াকত আলীকে অপহরণ ও মারধরের অভিযোগে করা মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে পুলিশ।

এ ঘটনায় লিয়াকত আলী বাদল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতেমা, ট্রেড লাইসেন্স শাখার প্রধান মিজানুর রহমান মিজু, সাবেক কাউন্সিলর লিটন পারভেজসহ ১৪ জনের নামে মামলা দায়ের করে। ওই মামলার পাঁচ নম্বর আসামি রতন মিয়া।

প্রসঙ্গত, ১৭ ই সেপ্টেম্বর লিয়াকত আলী বাদল দৈনিক সংবাদের ‘রংপুরে জুলাই যোদ্ধার নামে অটোর লাইসেন্স, পাঁচ কোটি টাকার বাণিজ্যের পাঁয়তারা’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ করে। অভিযোগ উঠেছে ওই সংবাদের জেরে তাকে অপহরণ করে নিয়ে গিয়ে এই ঘটনা ঘটানো হয়।

আজকের বাংলা তারিখ

  • ২১শে অক্টোবর, ২০২৬
  • ৫ই কার্তিক, ১৪৩৩
  • ৯ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page