September 9, 2026, 6:41 pm
শিরোনামঃ
মাগুরার হাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব অপারেটর নিয়োগসহ নানা অভিযোগ যশোরে কুইন্স হাসপাতালের সামনে অচেতন অবস্থায় পাওয়া যুবকের মৃত্যু পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর স্বামী-স্ত্রীর কর্মস্থল কাছাকাছি রাখার চেষ্টা করা হচ্ছে : সমাজকল্যাণমন্ত্রী মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট আইন অনুযায়ী যারা যোগ্য হবেন তারাই নির্বাচন করতে পারবেন : সিইসি জামালপুরে গত দুই মাসে ২৬টি ট্রান্সফরমার চুরি মাদারীপুরে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা ইয়েমেনে সৌদি আরবের ৩২ টি বিমান হামলা মার্কিন গবেষকের সতর্কবার্তা ; চলতি দশকেই কৃত্রিম বুদ্ধিমত্তা মানবজাতিকে পুরোপুরি ধ্বংস করতে পারে
এইমাত্রপাওয়াঃ

রংপুরে পানের পিক ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রংপুরে একটি হোটেলে থালাবাসন রাখার স্থানে পানের পিক ফেলাকে কেন্দ্র করে কথা-কাটাকাটির জেরে শাওন (২৪) নামে এক হোটেলকর্মীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত মিজানুর রহমান মনুকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (১৬ জুন) রাত সাড়ে ৮টার দিকে নগরীর খামার মোড়ের মেয়রের গলি এলাকার একটি ভাজাপোড়ার ফুটপাতের দোকানে এ ঘটনা ঘটে।

নিহত শাওন লালমনিরহাটের আদিতমারী উপজেলার নূরের চক গ্রামের বাসিন্দা। তিনি ওই দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন। অভিযুক্ত মিজানুর রহমান মনু হোটেল মালিক আমির হোসেনের ছেলে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের উপকমিশনার সনাতন চক্রবর্তী জানান, খামার মোড় এলাকার ওই দোকানে মালিক আমির হোসেন ও তার তিন ছেলে কাজ করেন। মঙ্গলবার সন্ধ্যার পর পরিষ্কার করা থালাবাসন রাখার স্থানে পানের পিক বা ময়লা ফেলা নিয়ে মনুর সঙ্গে শাওনের কথা-কাটাকাটি হয়।

একপর্যায়ে মনু হাতুড়ি দিয়ে শাওনের মাথার পেছনে দুই থেকে তিনটি আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

ঘটনার পরপরই পালানোর চেষ্টা করলে স্থানীয়দের সহায়তায় টহলরত ডিবি পুলিশ মনুকে গ্রেপ্তার করে। পরে মহানগর গোয়েন্দা কার্যালয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদের সময় অভিযুক্ত মনু বলেন, “প্লেট-বাসন যেখানে রাখি, সেখানে টিস্যুও থাকে। ওই জায়গায় পানের পিক ফেলায় রাগের মাথায় হাতুড়ি দিয়ে দুইটি আঘাত করেছি।”

তবে অভিযুক্তের পরিবারের দাবি, মনু দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছেন। তার বাবা আমির হোসেন বলেন, “তার মানসিক সমস্যা রয়েছে। বিভিন্নভাবে চিকিৎসা ও ঝাড়ফুঁকের চেষ্টা করা হয়েছে। এখনও মাঝেমধ্যে তার আচরণ স্বাভাবিক থাকে না।”

তবে মানসিক ভারসাম্যহীনতার দাবির বিষয়ে ডিবির উপকমিশনার সনাতন চক্রবর্তী বলেন, “কেউ মানসিকভাবে অসুস্থ কি না, সেটি চিকিৎসকই বলতে পারবেন। অভিযুক্তের মানসিক রোগে ভোগা বা চিকিৎসাধীন থাকার কোনো প্রমাণ আমাদের কাছে উপস্থাপন করা হয়নি। প্রায় আধা ঘণ্টা কথা বলেছি, তাকে মানসিকভাবে বিকারগ্রস্ত মনে হয়নি।”

তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page