September 28, 2026, 7:20 pm
শিরোনামঃ
যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা যশোরের শার্শায় যুবলীগের কর্মী হযরত আলী আটক যশোরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক-সাইবার বিশেষজ্ঞদের কমিটি সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয় জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের মহেশপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জন আটক ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে পিস্তল ; গুলি ও ৭৮ বোতল এসকাফ উদ্ধার চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭০ জন আটক
এইমাত্রপাওয়াঃ

রংপুরে পিকআপে ট্রাকের ধাক্কায় মা-ছেলেসহ ৩ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  রংপুর নগরীর দমদমা এলাকায় পিকআপ ভ্যানে ট্রাকের ধাক্কায় মা ও ছোলেসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৫ জন।

শুক্রবার ভোর রাত ৪টার দিকে দমদমা ব্রিজের ইউটার্ন এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, রংপুরের পীরগাছার বাসিন্দা মো. মোতালেবের স্ত্রী শাহীনা বেগম (২৮) ও তাদের এক বছরের সন্তান মো. ওয়ালিদ। এছাড়া নিহত হয়েছেন পিকআপের হেলপার মো. আরিফ।

পুলিশ জানায়, ঢাকা থেকে পিকআপ ভ্যানে করে স্ত্রী-সন্তান নিয়ে বাড়ি ফিরছিলেন পীরগাছার বাসিন্দা মো. মোতালেব। রংপুরে দমদমা এলাকায় এসে ইউটার্ন নেওয়ার সময় বালুবাহী একটি ট্রাক পিকআপকে সজোরে ধাক্কা দিলে শাহীনা বেগম, ওয়ালিদ, ও পিকআপের হেলপার আরিফ নিহত হন।

পুলিশ আরও জানায়, মোতালেব ও পিকআপের চালকসহ অন্যরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ট্রাকের চালক ও হেলপারকে আটকে অভিযান অব্যাহত রয়েছে।

তথ্য নিশ্চিত করে  রংপুর মেট্রোপলিটন তাজহাট থানার ওসি শাহজাহান বলেন, মরদহ মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। আহতরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page