October 1, 2026, 9:01 pm
শিরোনামঃ
যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল আটক মাগুরায় আয়ুর্বেদিক কলেজে নানা অনিয়মের অভিযোগ ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি ; আজ থেকেই কার্যকর : স্পিকার হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট ; থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি : অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শ্বশুরবাড়িতেই আগুন দিলেন জামাতা গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ ৮ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

রংপুর ও রাজশাহী বিভাগে বাদ পড়েছেন কিছু এমপি : ওবায়দুল কাদের

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রংপুর ও রাজশাহী বিভাগে মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে, এতে কিছু সংসদ সদস্য বাদ পড়েছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুরে তেজগাঁও ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক বিফ্রিংয়ে তিনি এ তথ্য জানান।

ওবায়দুল কাদের বলেন, ‘আজকের বৈঠকে রংপুরের ৩৩ ও রাজশাহীর ৩৯টিসহ মোট ৭২ আসনে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। তবে সব আসনে মনোনয়ন চূড়ান্ত না হওয়া পর্যন্ত আমরা ফল প্রকাশ করবো না। একসঙ্গে আমাদের মনোনয়ন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবো। আগামীকাল সকাল ১০টা পর্যন্ত সভা মুলতবি করা হয়েছে।’

তিনি বলেন, ‘আজ আমাদের মনোনয়ন বোর্ডের যে সিদ্ধান্ত হয়েছে তার মধ্যে রাজনৈতিক নেতাদের বাইরে সিদ্ধান্ত হয়েছে বলে আমার জানা নেই। বর্তমান সংসদ সদস্য কয়জন বাদ পড়ছেন এই মুহূর্তে বলতে পারছি না, তবে বাদ পড়েছেন।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, ‘প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে জনগণের কাছে গ্রহণযোগ্য প্রার্থীকেই প্রাধান্য দেওয়া হয়েছে। আগামী ২৫ নভেম্বর প্রার্থীদের নাম প্রকাশ করা হবে।’

বিদ্রোহীদের ব্যাপারে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আগে আমরা দেখি কারা বিদ্রোহী, তারপর সিদ্ধান্ত নেবো।’

ওবায়দুল কাদের আরও বলেন, ‘নির্বাচন ঘিরে সারাদেশে একটি উৎসবমুখর পরিবেশ বিরাজমান। জোট হবে বিভিন্নভাবে, কার সঙ্গে কার জোট হবে, কোথায় গিয়ে ঠেকবে বলা মুশকিল। জোট হতেও পারে নির্বাচনের আগে, সময় আছে। কাজেই তালিকাও আসতে পারে। এমনও হতে পারে আপনিও ভাবছেন না, আমিও ভাবছি না। কিন্তু কার সঙ্গে কার জোট হয় কেউ ভাবতে পারে না।’

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page