September 19, 2026, 11:34 pm
শিরোনামঃ
যশোরের কেশবপুরে ঝটিকা মিছিল থেকে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী আটক জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদমন্ত্রী জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস নতুন পে-স্কেলে বাড়ি ভাড়া সর্বোচ্চ ৬০ শতাংশ মুন্সীগঞ্জে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে ৪ জন নিহত মানিকগঞ্জে স্ত্রী-কন্যাসহ প্রবাসীর মরদেহ উদ্ধার বাব এল-মান্দেবে কেবল সৌদি আরবের জাহাজে হামলা চালাচ্ছে হুথিরা আফগানিস্তানে সামরিক অভিযান চালালে পাকিস্তানকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি তালেবানের ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

রপ্তানি নীতি ২০২৪-২৭ এর খসড়ার অনুমোদন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  রপ্তানি নীতি ২০২৪-২৭ এর খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। তিন বছর মেয়াদি এ রপ্তানি নীতিতে ওষুধ, মেডিকেল যন্ত্রপাতি, হস্তশিল্পজাত পণ্য, সফটওয়্যার এবং ইলেকট্রনিক ডিভাইস রপ্তানিতে জোর দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

সোমবার (১ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন।। প্রধানমন্ত্রী এতে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, বাণিজ্য মন্ত্রণালয় থেকে একটা প্রস্তাব ছিল। প্রতি তিন বছর অন্তর রপ্তানি নীতি পরিবর্তন করা হয়। এ বছর ছোটখাটো কিছু অবজারভেশন ছিল। সেগুলো অনুমোদন পেয়েছে।

তিনি বলেন, এবারের নীতিতে নারী রপ্তানিকারকদের বিশেষ কিছু সুযোগ-সুবিধা দেওয়ার নীতিগত নির্দেশনা দেওয়া হয়েছে। ইলেকট্রনিক ডিভাইস রপ্তানির ক্ষেত্রে বিশেষ নজর দিতে বলা হয়েছে। এছাড়া ওষুধ, মেডিকেল ইকুইপমেন্ট এবং হস্তশিল্পজাত পণ্য রপ্তানিতে যাতে বিশেষ যত্ন পায় সে নির্দেশনা দিয়েছেন।

সফটওয়্যার রপ্তানির নির্দেশনাও এসেছে। শুধু সফটওয়্যার রপ্তানি নয় বরং ইলেকট্রনিক ডিভাইস রপ্তানিতে গুরুত্ব দিতে বলেছেন প্রধানমন্ত্রী। শাক-সবজি এবং ফল রপ্তানির নির্দেশনাও দিয়েছেন।

তিনি বলেন, গত বছর আমাদের ৮০ বিলিয়ন ডলার রপ্তানির লক্ষ্যমাত্রা ছিল। এ বছরের লক্ষ্যমাত্রা এখনো নির্ধারণ করা হয়নি।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page