October 10, 2026, 3:38 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

রমযানে দেশে খাদ্যসংকট হবে না : বাণিজ্যমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, রমযান উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক কোটি পরিবার অর্থাৎ ৫ কোটি মানুষকে সাশ্রয়ী দামে তেল, চিনি, ডাল, খেজুর, ছোলা, বুট দিচ্ছেন। এছাড়া রমজান মাসের জন্য আমাদের যে খাদ্যসামগ্রী দরকার তা পুরোপুরি আমাদের হাতে আছে।

শুক্রবার (১০ মার্চ) বিকেলে চাঁদপুর শহরের বাবুরহাট পুলিশ লাইনস অডিটরিয়ামে সেবা প্রকল্প উদ্বোধনের আগে দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, রমজান মাস আসার আগেই সবাই একসঙ্গে কেনার জন্য যেন হুমড়ি খেয়ে না পড়ি। কারণ পণ্য সরবারের একটি পর্যায়ক্রম থাকে। কেউ যদি মনে করে একসঙ্গে সারা মাসের জন্য ক্রয় করে জমা রাখবে, তাহলে একটি চাপ পড়ে যায়। আমাদের পর্যাপ্ত মজুদ আছে, দাম বাড়ার কোনো কারণ নেই। শুধু একসঙ্গে ক্রয় করার বিষয়টি পরিহার করতে হবে।

বাজার মনিটরিং সম্পর্কে মন্ত্রী বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আছে। তারা লোকজন নিয়ে বাজার মনিটরিং করছেন এবং করবেন। তাদের কাজে সহযোগিতার জন্য কমিশনার, জেলা প্রশাসকদের অনুমতি দেওয়া আছে এবং র‌্যাব-পুলিশও সহযোগিতা করবে। কেউ খাদ্যদ্রব্য অবৈধভাবে দাম বাড়ানোর চেষ্টা এবং মজুদ করার চেষ্টা করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এছাড়া বাণিজ্যমন্ত্রী চাঁদপুর পুলিশ লাইনস অডিটরিয়ামে আয়োজিত রোটারি ক্লাব অব উত্তরার অনুষ্ঠানে বলেন, রোটারি ক্লাবের সদস্যদের আদর্শ হচ্ছে মানুষের কল্যাণে কাজ করা। তারা সবসময় মানুষের জন্য কাজ করে যাচ্ছেন।

এ সময় মন্ত্রী কয়েকজন হতদরিদ্র নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ এবং পুলিশ লাইনসে গাছের চারা রোপণ করেন।

অনুষ্ঠানে চাঁদপুরের পুলিশ সুপার মো. মিলন মাহমুদ, রোটারি ক্লাব অব উত্তরার সভাপতি সামছুল করিম রুকু ও প্রেসিডেন্ট ইলেক্ট খন্দকার আবিদ হোসেন, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) চাঁদপুরের সভানেত্রী ডা. আপসান শর্মী, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় প্রমুখ উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page