September 6, 2026, 5:11 pm
শিরোনামঃ
দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি : স্বরাষ্ট্রমন্ত্রী হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক : পানিসম্পদ প্রতিমন্ত্রী চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল দেওয়া হবে : ইসি আনোয়ারুল চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী নোয়াখালীতে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় আসামির মৃত্যু পুতিনের সঙ্গে ট্রাম্পের জামাতা ও দূতের বৈঠক ভারতে সার্কিট হাউসে নামাজ পড়ায় নেতার বিরুদ্ধে মামলা মার্কিন চাপে নতি স্বীকার করা হবে না : ইরানের প্রেসিডেন্ট যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী
এইমাত্রপাওয়াঃ

রাঙামাটি সীমান্তে পুশ-ইন ঠেকাতে নজরদারি বাড়িয়েছে বিজিবি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সীমান্ত দিয়ে ভারত থেকে কাউকে যেন বাংলাদেশে পুশ-ইন করা না যায় এবং চোরাচালান রোধ করতে সীমান্তবর্তী এলাকায় কঠোর নজরদারি বাড়িয়েছে রাঙামাটি বিজিবি। ঈদুল আজহার ছুটির সুযোগে যেন অপরাধমূলক কাজ না বাড়ে এ জন্য টহল বাড়ানো হয়েছে।

বৃহস্পতিবার (৫ জুন) সকালে রাঙামাটি জেলার লংগদু রাজনগর বিজিবির সদরদপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দপ্তর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল নাহিদ হাছান।

তিনি বলেন, ‘যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে বিএসএফ বাংলাদেশে পুশ-ইন করছে। এর প্রতিক্রিয়ায় বিভিন্ন পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে মৌখিক ও লিখিতভাবে প্রতিবাদ জানাচ্ছে বিজিবি।’

নাহিদ হাছান আরও বলেন, ‘পুশ-ইন ছাড়াও অবৈধ পথে গরু আসায় দেশের খামারিরা ক্ষতিগ্রস্ত হন। তাই গরু চোরাচালান রোধ করা হচ্ছে। আসন্ন ঈদুল আজহা ছুটিকে কেন্দ্র করে এসব অপরাধমূলক কাজ বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে।’

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page