November 6, 2026, 4:50 am
শিরোনামঃ
যশোরে বনফুলে ভোক্তা অধিকারের অভিযানে লাখ টাকা জরিমানা যশোরে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত ;  চালক আহত বেনাপোল ইমিগ্রেশন থেকে যুবলীগ নেতা হিমাংশু পাল আটক যশোরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা নারীর মৃত্যু এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে : রাষ্ট্রপতি মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা দেখছে না ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী পরোয়ানা ছাড়া সাংবাদিক গ্রেপ্তার নয় বিষয়টি বিবেচনায় আছে : তথ্য প্রতিমন্ত্রী সুনামগঞ্জে তরুণ-তরুণীর প্রেম ও বিয়ের ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে ১৫ জন আহত মুন্সিগঞ্জে আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা
এইমাত্রপাওয়াঃ

রাঙ্গামাটিতে অটোরিকশায় বন্যহাতির আক্রমণে ২ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  রাঙ্গামাটির আসামবস্তী–কাপ্তাই সড়কে রোববার রাতে বন্যহাতির আক্রমণে দুই বৃদ্ধা নারী নিহত হয়েছেন। রিজার্ভ ফরেস্টের কামিলাছড়ি বিট এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থলেই ঝর্ণা চাকমা (৬০) মারা যান, পরে চিকিৎসাধীন অবস্থায় সুবিতা চাকমা (৭০) মারা যান।

নিহতরা জীবতলী ইউনিয়নের মগবান গোলাছড়ি এলাকার বাসিন্দা। এ ঘটনায় অনিমেষ চাকমা (২২) ও সিএনজি অটোরিকশা চালক ত্রিজয় চাকমা (২৫) আহত হয়েছেন। হাতির আক্রমণে দু’টি সিএনজি অটোরিকশা ক্ষতিগ্রস্ত হয়েছে।

কাপ্তাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কায় কিসলু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জীবতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুদত্ত চাকমা জানান, ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমেছে। সোমবার গ্রামে নিহতদের শেষকৃত্য সম্পন্ন হবে।

কাপ্তাই বন বিভাগের রেঞ্জ অফিসার ওমর ফারুক স্বাধীন জানান, রবিবার সকাল থেকেই রাঙ্গামাটি–আসামবস্তি কাপ্তাই সড়কের বিভিন্ন এলাকায় বন্যহাতির উপস্থিতির খবর পাওয়া যাচ্ছিল। সন্ধ্যায় জানা যায়, একটি সিএনজি অটোরিকশা হাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে বনবিভাগ, হাতি রেসপন্স টিম ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দেখতে পান, একটি সিএনজি অটোরিকশা সম্পূর্ণ ভাঙচুর অবস্থায় পড়ে আছে। সেখানে থাকা দুই বৃদ্ধা নারী যাত্রীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। একজনের মাথায় গুরুতর জখম ছিল, অন্যজন সড়কের পাশের খাদে পড়ে ছিলেন। তাদের রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে ঝর্ণা চাকমার মৃত্যু হয়। অপরজনকে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রাখা হলেও রাতেই সুবিতা চাকমা মারা যান।

ওমর ফারুক স্বাধীন আরও জানান, উদ্ধারকাজে অংশ নেওয়ার সময় বনবিভাগের সদস্যরাও বন্যহাতির আক্রমণের ঝুঁকিতে পড়েন। পরে কাপ্তাই ১০ আরই সেনাবাহিনীর সহযোগিতায় সবাইকে নিরাপদে সরিয়ে আনা হয়। ক্ষতিগ্রস্ত সিএনজি অটোরিকশা ও অন্যান্য যানবাহনসহ সংশ্লিষ্ট সবাইকে সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ৬ই নভেম্বর, ২০২৬
  • ২২শে কার্তিক, ১৪৩৩
  • ২৫শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page