March 26, 2026, 7:56 pm
শিরোনামঃ
মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন রাজারবাগ থেকেই শুরু হয়েছিল স্বাধীনতার প্রেক্ষাপট : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাজা চার্লসের শুভেচ্ছা ঝিনাইদহের মহেশপুরে ইউএনও’র বক্তব্যে শহীদ জিয়ার নাম না থাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করল বিএনপি ঝিনাইদহের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষে কৃষকদল নেতার মৃত্যু রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় ২৬ জন নিহত ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের কড়া হুঁশিয়ারি দিলেন উগান্ডা সেনাপ্রধান ইরানকে ড্রোন-খাদ্য-ওষুধ সরবরাহ করছে রাশিয়া
এইমাত্রপাওয়াঃ

রাঙ্গামাটিতে বজ্রপাতে চারজন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :রাঙ্গামাটির লংগদু উপজেলায় বজ্রপাতে এক নারীসহ চারজন নিহত হয়েছেন। শনিবার (১৫ জুন) দুটি পৃথক ঘটনায় তাদের মৃত্যু হয়। এরমধ্যে একইসঙ্গে তিনজনের মৃত্যুর তথ্য রয়েছে। এ ছাড়া একজন নিখোঁজ রয়েছেন।

জানা গেছে, শনিবার বিকেলে লংগদু উপজেলার আটারক ছড়া ইউনিয়নে এক গৃহবধু ও ভাসাইন্যাদম এলাকায় কাপ্তাই হ্রদে বোটের ওপর বজ্রাঘাতে একসঙ্গে তিনজন নিহত হন। এ ঘটনায় কাপ্তাই হ্রদের বোটচালক আক্কাস আলী (৪৫) এখনও নিখোঁজ রয়েছেন।

নিহতরা হলেন- গৃহবধু রিনা বেগম (৩৫) এবং বোটের যাত্রি জিয়াউল হক (৫০), ওবায়দুল্লাহ (৩০), বাচ্চু মিয়া (৩০)।

লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার মাইনী বাজার থেকে ভাসাইন্যাদমে বাড়িতে ফেরার পথে বজ্রাঘাতে বোটের তিনযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় বোটচালক এখনও নিখোঁজ রয়েছেন। অন্যদিকে, বজ্রপাতে পৃথক ঘটনায় আটারক ছড়া ইউনিয়নে এক গৃহবধু নিহত হয়েছেন।

তিনি জানান, নিহতদের লাশ উদ্ধার করে লংগদু উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে আনা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এদিকে, বজ্রপাতে চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে লংগদু উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বাবুল দাশ বাবু জানান, বজ্রাঘাতে নিহতদের পরিবারকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page