March 26, 2026, 1:59 pm
শিরোনামঃ
জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন স্বাধীনতার ঘোষণার প্রেক্ষাপট তৈরি হয় : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাজা চার্লসের শুভেচ্ছা ঝিনাইদহের মহেশপুরে ইউএনও’র বক্তব্যে শহীদ জিয়ার নাম না থাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করল বিএনপি ঝিনাইদহের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষে কৃষকদল নেতার মৃত্যু রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় ২৬ জন নিহত ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের কড়া হুঁশিয়ারি দিলেন উগান্ডা সেনাপ্রধান ইরানকে ড্রোন-খাদ্য-ওষুধ সরবরাহ করছে রাশিয়া
এইমাত্রপাওয়াঃ

রাঙ্গামাটিতে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্পেইন ; বিনামূল্যে ওষুধ বিতরণ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাঙ্গামাটির কাউখালী উপজেলার হারাঙ্গীপাড়া এলাকার লেভাপাড়া গ্রামের গরীব ও অসহায় প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিতকল্পে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন ও বিনামূল্যে ওষুধ বিতরণ করেছে সেনাবাহিনীর রাঙ্গামাটি সদর জোন।

আজ সকালে কাউখালী উপজেলার হারাঙ্গীপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে এ মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত মেডিকেল ক্যাম্পেইনে স্থানীয় গরীব ও অসহায় নারী, পুরুষ, শিশু ও বয়োবৃদ্ধদের চিকিৎসা সেবা প্রদান করেন, গাইনি বিশেষজ্ঞ মেজর জান্নাতুন নাঈম ডিজিও, রাঙ্গামাটি সদর হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট ও শিশুরোগ বিশেষজ্ঞ ডা. আবীর দাস, মেডিকেল অফিসার ক্যাপ্টেন নাহিদা আকতার।

এসময় বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়।

এ বিষয়ে রাঙ্গামাটি জোনের মেজর মিনহাজুল আবেদিন জানান, রাঙ্গামাটিতে আইনশৃঙ্খলার দায়িত্ব পালনের পাশাপাশি পাহাড়ের দুর্গম এলাকায় বসবাসরত প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে নিয়মিতভাবে স্বাস্থ্যসেবাসহ বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে আসছে সেনাবাহিনী।

তিনি জানান, স্থানীয় জনগণের কল্যাণে এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখবে।

এ সময় ৩নং ঘাগড়া ইউপি সদস্য মন্টু রঞ্জণ চাকমাসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিনামুল্যে স্বাস্থ্যসেবাসহ ওষুধ পাওয়ায় খুশি স্থানীয়রা।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page