April 12, 2026, 4:18 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলার ৫ আসামী আটক আগামী ১৪ এপ্রিল কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের আধুনিক প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর পরীক্ষায় তুমিও ফেল ৬ মাস পর আমিও ফেল : শিক্ষামন্ত্রী সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ মুছে দেওয়া হবে : বাণিজ্যমন্ত্রী লেবাননে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ খাগড়াছড়িতে বিশেষ অভিযান চালিয়ে ১৪০০ রাউন্ড গুলি উদ্ধার জয়পুরহাটে ধানক্ষেত থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ; সাবেক স্বামী অটক হেজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় অস্বীকৃতি ইসরায়েলের আল-আকসায় ১ লাখেরও বেশি মুসল্লির জুমার নামাজ আদায়
এইমাত্রপাওয়াঃ

রাঙ্গামাটিতে ১৪৪ ধারা প্রত্যাহার

অনলাইন সীমান্তবাণী ডস্কে : বাঙালি ও পাহাড়ীদের মধ্যে সংঘর্ষের জেরে গতকাল শনিবার রাঙামাটিতে ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন। পরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে আজ রোববার (২২ সেপ্টেম্বর) জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে। তবে রাস্তাঘাটে লোকজনের চলাচল সীমিত রয়েছে। অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে।

এদিকে আজ রোববার (২২ সেপ্টেম্বর) সকালে শহরের বনরুপা এলাকায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. শওকত ওসমান, জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান, জেলা পুলিশ সুপার এসএম ফরহাদ হোসেনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় তারা ক্ষতিগ্রস্ত ও স্থানীয়দের সঙ্গে কথা বলেন।

জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় রাঙ্গামাটি শহরে জারি করা ১৪৪ ধারা রোববার বেলা ১১টা থেকে প্রত্যাহার করা হয়েছে।

এদিকে রাঙ্গামাটি শহরের বিভিন্ন স্থানে সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ ও বিজিবি মোতায়েন রয়েছে। তবে পাহাড়িদের ওপর হামলা, খুন, বৌদ্ধ বিহার ও ঘরবাড়িতে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে ইউপিডিএফের ডাকা ৭২ ঘণ্টার সড়ক ও নৌপথ অবরোধ চলছে। ফলে রাঙ্গামাটি-নানিয়ারচ-মহালছড়ি-খাগড়াছড়ি সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

এর আগে খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে পাহাড়িদের ওপর হামলা, খুন, বৌদ্ধ বিহার ও ঘরবাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ৭২ ঘণ্টার সড়ক ও নৌপথে অবরোধ ডাকে। গতকাল শনিবার (২১ সেপ্টেম্বর) থেকে শুরু হয় এই অবরোধ।

ইউপিডিএফের সহযোগী সংগঠন পার্বত্য চট্টগ্রাম বৃহত্তর পাহাড়ি ছাত্র পরিষদের জেলা শাখার সভাপতি তনুময় চাকমা জানান, রাঙ্গামাটি জেলায় শান্তিপূর্ণভাবে সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি পালিত হচ্ছে।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page