September 30, 2026, 4:25 pm
শিরোনামঃ
চিকিৎসা শেষে আবারো কারাগারে ফিরলেন যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন যশোরের বেনাপোলে তৃণমূল আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী আটক যশোরে ১২৭০ পিস ইয়াবাসহ দুই নারী আটক যশোরের অভয়নগরের বাস্তুহারালীগ নেতা কামরুল আটক কুষ্টিয়ায় শিয়ালের টানাটানিতে খড়ের নিচ থেকে বেরিয়ে এলো যুবকের মরদেহ নারায়ণগঞ্জে ড্রেন থেকে যুবকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার পাকিস্তানের আকাশপথ বন্ধ ; চীনের আকাশপথ ব্যবহারের আলোচনায় ভারত সেনা প্রত্যাহার করলেও ইরাকের তেল বিক্রির অর্থ যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ‘নূহের নৌকা’র খোঁজে পাহাড় খনন করছে তুরস্ক যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক
এইমাত্রপাওয়াঃ

রাজধানীতে তেলাপোকা মারার বিষক্রিয়ায় দুই শিশুর মৃত্যু ; মামলার পর ১ জন গ্রেফতার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় তেলাপোকা মারার বিষক্রিয়ায় দুই শিশু মৃত্যুর ঘটনায় বালাইনাশক কোম্পানির এক কর্মকর্তাকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৬ জুন) সকালে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মুহাম্মদ আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুই শিশুর মৃত্যুর ঘটনায় সোমবার (৫ জুন) রাতে বালাইনাশক কোম্পানির কর্মকর্তা টিটুকে আমরা গ্রেফতার করেছি। তিনি ওই বাসায় তেলাপোকা মারার বিষ স্প্রে করেছিলেন। তাকে আমরা জিজ্ঞাসাবাদ করছি।

ওসি আরও বলেন, এ ঘটনায় নিহত শিশুদের বাবা মোবারক হোসেন তুষার সোমবার তিনজনকে আসামি করে একটি মামলা করেছিলেন। তদন্ত চলছে। জিজ্ঞাসাবাদের পর সন্দেহভাজন হলে আসামির সংখ্যা আরও বাড়তে পারে।

পুলিশ ও নিহতদের পরিবার সূত্রে জানা যায়, গত শুক্রবার (২ জুন) বসুন্ধরার আই ব্লকের একটি নতুন বাসায় পেস্ট কন্ট্রোল সার্ভিসের কর্মীরা তেলাপোকা মারার বিষ স্প্রে করেন। এর দুদিন পর ভুক্তভোগী পরিবারটি ওই বাসায় ওঠে। বাসায় প্রবেশ করেই অসুস্থ হয়ে পড়েন পরিবারের সদস্যরা। পরে তাদের হাসপাতালে নেওয়া হয়। সেখানে রোববার (৪ জুন) ভোরে শাহিল মোবারত জায়ান (৯) মারা যায়। একইদিন রাত ১০টায় মারা যায় শায়েন মোবারত জাহিন (১৫)।

এছাড়া নিহত দুই শিশুর মা শারমিন জাহান লিমা ও বাবা মোবারক হোসেন বিষক্রিয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

আজকের বাংলা তারিখ



Our Like Page