September 30, 2026, 4:26 pm
শিরোনামঃ
এইমাত্রপাওয়াঃ

রাজধানীতে পুলিশের মাদক বিরোধী অভিযানে ২৮  জন গ্রেপ্তার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ২৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

এ সময় গ্রেপ্তারদের কাছে থেকে মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এছাড়া ডিএমপির বিভিন্ন থানায় তাদের বিরুদ্ধে ২১টি মামলা করা হয়েছে।

মঙ্গলবার (৬ জুন) বিকেলে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ডিএমপির পক্ষ থেকে বলা হয়, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার (৫ জুন) সকাল ছয়টা থেকে আজ (মঙ্গলবার) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকালে তাদের কাছ থেকে থেকে ৯২২ পিস ইয়াবা, ৪ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ৯০ গ্রাম ২৫ পুরিয়া হেরোইন জব্দ করা হয়।

 

 

আজকের বাংলা তারিখ



Our Like Page