September 5, 2026, 12:08 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ৩০০ বোতল এসকাপ সিরাপসহ মাদক কারবারি আটক যশোরের অভয়নগরে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত ট্রিলিয়ন ডলারের অর্থনীতি কোনো স্লোগান নয়; এটি পরিকল্পনা : প্রধানমন্ত্রী মাথাব্যথা হয়েছে ; মাথা কর্তন করা যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী সব নাগরিকের জন্য আসছে ‘এক-আইডি ; এক কার্ডেই মিলবে নাগরিক সব সেবা শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার যত দ্রুত সম্ভব শেষ করব : চিফ প্রসিকিউটর বগুড়ায় জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নারী নিহত নাটোরে ৪৫ টাকার চায়ের বিল নিয়ে সংঘর্ষে ১৩ জন আহত দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা দেশদ্রোহী : ট্রাম্প চিকেনস নেকের নিরাপত্তায় ভারতের নতুন উদ্যোগ
এইমাত্রপাওয়াঃ

রাজধানীতে বিএনপি-পুলিশ সংঘর্ষ ; পুলিশ সদস্য নিহতের ঘটনায় ২ জন গ্রেপ্তার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাজধানীতে বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষে পারভেজ (৩২) নামে এক পুলিশ সদস্য নিহতের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২৯ অক্টোবর) সকালে তাদেরকে ঢাকা ও গাইবান্ধা থেকে গ্রেপ্তার করা হয়।

এদিন দুপুরে মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে পুলিশ বাদী হয়ে রাজধানীর পল্টন থানায় মামলা করেন।

গ্রেপ্তাররা হলেন, শামীম রেজা ও মো. সুলতান। তাদের মধ্যে শামীম রেজা গাইবান্ধা পলাশবাড়ি উপজেলার যুবদলের আহ্বায়ক।

নিহত পুলিশ সদস্য মো. আমিরুল ইসলাম পারভেজ (৩২) কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তার বাড়ি মানিকগঞ্জ ও টাঙ্গাইলের মাঝামাঝি এলাকা নাগরপুর উপজেলার ফয়েজপুর গ্রামে।

ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেন, গ্রেপ্তার দুজন সরাসরি হত্যায় অংশ নেন। সিটি ক্যামেরার ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়েছে।

এর আগে শনিবার (২৮ অক্টোবর) দুপুরে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষকালে ফকিরাপুলের বক্সকালভার্ট রোড এলাকায় আমিরুল মাথায় আঘাত পেয়ে রাস্তায় পড়ে যান। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page