September 29, 2026, 8:48 pm
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

রাজধানীতে ভিক্ষুকের ছদ্মবেশে বাসায় ঢুকে চুরি ; ৪ সন্দেহভাজনকে খুঁজছে পুলিশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাজধানীর দারুস সালাম থানার দক্ষিণ বিশিল এলাকায় ভিক্ষুকের ছদ্মবেশে বাসায় ঢুকে ল্যাপটপ ও মোবাইল চুরির ঘটনা ঘটেছে।

ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে থানায় মামলা নথিভুক্ত হওয়ার পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িত ৪ সন্দেহভাজনকে শনাক্ত করেছে পুলিশ। তবে তাদের নাম পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

চুরির ঘটনায় শনাক্তকৃত দুই নারী ও দুই শিশুকে খুঁজে দিতে তথ্য দিয়ে সহায়তা চেয়েছে দারুস সালাম থানা পুলিশ।

চুরির ঘটনায় দারুস সালাম থানায় দায়ের হওয়া মামলার তদন্ত কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক (এসআই) নাজমুল হোসেন জানান, গত শনিবার (৬ মে) সকাল ৮টা থেকে বেলা ১১টার মধ্যে রাজধানীর দারুস সালাম থানার দক্ষিণ বিশিল রোড নম্বর ১১, বাসা নম্বর ৬/৫এ, ৭ম তলা দক্ষিণ পাশের ফ্ল্যাটে চুরির ঘটনা ঘটে।

ভুক্তভোগী বাসিন্দা নাহিদুজ্জামান থানায় মামলা দায়ের করেন। মামলা নম্বর ৯। মামলায় তিনি একটি ল্যাপটপ ও ওয়ান প্লাস মডেলের মোবাইল চুরির অভিযোগ করেন।

তদন্তের জন্য সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে দেখা যায়, দুই নারী ও ২ শিশু ওই বাসায় চুরি করে পালিয়ে যাচ্ছেন। চুরির ঘটনায় তাদের সন্দেহ করা হচ্ছে।

আগে পরে সিসিটিভি ফুটেজে দেখা যায়, পায়ে কারো জুতা নেই। ভিক্ষুক পরিচয়ে একটি শিশু ওই ভবনে ওঠে। প্রায় প্রত্যেকটি দরজায় নক করে। কিন্তু দরজা বন্ধ পায়।

সর্বশেষ সপ্তম তলায় ওঠার কোনো ফুটেজ আমরা পাইনি। তবে ধারণা করছি সপ্তম তলায় দরজা খোলা পেয়ে ভেতরে ঢুকে মোবাইল ও ল্যাপটপ চুরি করে নেমে যায় শিশুটি। বেড়িয়ে দ্রুত হেঁটে যাওয়ায় চার জনের ভিডিও সন্দেহজনক।

 

 

 

 

 

আজকের বাংলা তারিখ



Our Like Page