September 7, 2026, 4:22 pm
শিরোনামঃ
মাগুরায় বিদ্যালয়ের নৈশপ্রহরীর বিরুদ্ধে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয়
এইমাত্রপাওয়াঃ

রাজধানীতে মহিলার ভ্যানিটি ব্যাগ ছিনতাই ; ধাওয়া করে ধরলো পুলিশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাজধানীর উত্তর বাড্ডায় হোসেন মার্কেটের সামনে ব্যাগ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এসময় বিষয়টি টের পেয়ে ছিনতাইকারীকে ধাওয়া করে পুলিশ। সোমবার (১ মে) রাত ১১ টার দিকে ঘটে এ ঘটনা।

মহাখালী ট্রাফিক জোনের টিআই মাসুদ রানা ঘটনাটি নিশ্চিত করেন। তিনি জানান, ডিউটি শেষে রাত ১১টার দিকে উত্তর বাড্ডা হোসেন মার্কেটের সামনে দিয়ে যাচ্ছিলেন। এ সময় একটি মেয়ের হাত থেকে ছিনতাইকারীরা ভ্যানিটি ব্যাগ টান দিয়ে নিয়ে চলে যায়। ভুক্তভোগী মেয়েটির বাবা ছিনতাইকারী ব্যাগ নিয়ে গেলো বলে চিৎকার করতে থাকেন। পরে ওই ব্যক্তিকে মোটরসাইকেলের পেছনে তুলে নিয়ে তিনি ধাওয়া করেন ছিনতাইকারীদের কাভার্ডভ্যান। মধ্যবাড্ডায় গাড়িটি আটকাতে সক্ষম হন পুলিশ সদস্যরা। পরে আটক করা হয় ছিনতাইকারীকে। উদ্ধার হয় ব্যাগ।

এরপর বাড্ডা থানার মোবাইল টিম ডেকে আটক কাভার্ডভ্যান চালককে সোপর্দ করা হয়। ছিনতাইয়ের এ ঘটনায় মামলা হয়েছে বলেও জানান তিনি।

 

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page