October 3, 2026, 9:51 am
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

রাজধানীতে মোবাইল ফোনে লুডু খেলা নিয়ে হত্যাকান্ড ; প্রধান আসামি র‌্যাবের হাতে গ্রেফতার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাজধানীর পল্লবী এলাকায় মোবাইলে লুডু খেলাকে কেন্দ্র করে চাঞ্চল্যকর রাজু (৩২) হত্যা মামলার প্রধান পরিকল্পনাকারী শাহেনশাহকে (৩৪) রাজধানীর তেজগাঁও এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব-৪।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুপুরে র‍্যাব-৪ এর সহকারী পরিচালক এএসপি মাজহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গত ২৩ জুলাই রাজু (৩২) পল্লবী থানাধীন এলাকায় আসামি সামসাদ আলীর (গুল্লা) সঙ্গে মোবাইলে লুডু খেলছিলেন। একপর‍্যায়ে লুডু খেলা নিয়ে কথা কাটাকাটি হলে আসামি সামসাদ আপত্তিকর ভাষায় রাজুকে গালিগালাজ করে। এসময় রাজু প্রতিবাদ করায় পাশেই অবস্থান করা শাহেনশাহ ও তার প্রধান সহযোগীরা ফোন করে ঘটনাস্থলে ডেকে এনে রাজুর ওপর দেশীয় অস্ত্রসহ অতর্কিত হামলা চালায়।

এরপর রাজু গুরুতর আহত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। এসময় আহত রাজুর চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হতে থাকলে একপর‍্যায়ে আসামিরা ঘটনাস্থল ত্যাগ করে। পরে গুরুতর আহত অবস্থায় রাজুকে তার স্ত্রী এবং প্রতিবেশীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে গত ২৬ জুলাই সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এএসপি মাজহারুল ইসলাম আরও বলেন, চাঞ্চল্যকর ঘটনায় ভিকটিমের স্ত্রী পল্লবী থানায় শাহেনশাহসহ অজ্ঞাতনামা আরও ২/৩ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে র‍্যাব-৪ সংশ্লিষ্ট বিষয়ে ছায়াতদন্ত শুরু করে এবং হত্যার প্রধান পরিকল্পনাকারী শাহেনশাহকে গ্রেফতার করে। গ্রেফতার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

 

 

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page