October 1, 2026, 11:29 pm
শিরোনামঃ
যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল আটক মাগুরায় আয়ুর্বেদিক কলেজে নানা অনিয়মের অভিযোগ ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি ; আজ থেকেই কার্যকর : স্পিকার হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট ; থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি : অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শ্বশুরবাড়িতেই আগুন দিলেন জামাতা গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ ৮ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

রাজধানীতে রিজভীর নেতৃত্বে বিএনপির বিক্ষোভ মিছিল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের একদফা দাবি আদায়ে বিএনপি ঘোষিত ৪৮ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিনে সোমবার সকালে রাজধানীতে মিছিল করেছে দলটি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।
সকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে নেতাকর্মীরা সাড়ে ছয়টায় রাজধানীর কারওয়ান বাজার থেকে সোনারগাঁও মোড় পর্যন্ত মিছিল করে। পরে সাড়ে সাতটায় রিজভীর নেতৃত্বে দয়াগঞ্জ মোড়ে আরও একটি মিছিল হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য সম্পাদক ডা. মো. রফিকূল ইসলাম, সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল, সাবেক কাউন্সিলর নীলুফার ইয়াসমীন নিলু, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আউয়াল, যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, ইডেন মহিলা কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দা সুমাইয়া পারভীন, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংস্কৃতিক সম্পাদক জান্নাতুল নওরীন উর্মি, প্যাব সাংগঠনিক সম্পাদক মহসিন হোসেন, কেন্দ্রীয় ছাত্রদল নেতা ডা. সাব্বির, ডা. জিসান, ঢাকা কলেজ ছাত্রদলের সহ-সভাপতি শাহাবুদ্দিন ইমন, রাশেদুল আমিন, সহ-সাধারণ সম্পাদক শাহ পরান, সহ-দপ্তর সম্পাদক দেওয়ান নিয়নসহ বিভিন্ন ইউনিটের নেতারা।
৪৮ ঘণ্টার দেশব্যাপী সর্বাত্মক হরতাল সমর্থনে বিশ্ববিদ্যালয়ের ভেতরে মিছিল করেছে ছাত্রদল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক আতিকুর রহমানের নেতৃত্বে নেতাকর্মীরা মিছিলে উপস্থিত ছিলেন।
সোমবার রাজধানীর বিজয়নগরে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব।
মিছিলটি বিজয়নগর পানির ট্যাংকের সামনে থেকে শুরু হয়ে পল্টন মোড় হয়ে, বিজয়নগর নাইটিঙ্গেল মোড় ঘুরে পুনরায় পানির ট্যাংকের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
পিকেটিংয়ের সময় বিজয়নগর পানির পাম্প থেকে পুলিশ নেতাকর্মীদের ধাওয়া করলে নেতাকর্মীরা রাস্তা ছেড়ে চলে যায়।
মিছিলে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সজীব মজুমদার, সহ-সাধারণ আল আমুন, সদস্য মো. অলিউজ্জামান সোহেল, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি এবিএম ইজাজুল কবির রুয়েল, ঢাবির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাসুম বিল্লাহ্, মাহাবুব আলম শাহিন, ঢাবির অমর একুশে হল ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সম্পাদক মো. আলফি লাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি মহিউদ্দিন রুবেল, ঢাকা কলেজ ছাত্রদলের সহ-সভাপতি ইব্রাহিম কার্দী, সহ-সভাপতি পিয়াল হাসান, সহ-সভাপতি শাহাদাত হোসেন মানিক, তিতুমীর কলেজ ছাত্রদলের সহ-সভাপতি সেলিম রেজা, সহ-সভাপতি ইকবাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রিয়াজুল ইসলাম রিয়াজ, যুগ্ম সম্পাদক শাহীন আল মাহমুদ, যুগ্ম সম্পাদক জাকির হোসেন প্রমুখ মিছিল অংশ নেন।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page