April 2, 2026, 4:24 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্কুলছাত্রীকে গণধর্ষনের ঘটনায় প্রধান আসামিসহ ২ জন আটক  মাগুরায় মিথ্যা চাঁদাবাজি মামলায় দুই সাংবাদিকের জামিন কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী বিএনপি নেতাকর্মীদের ২৩ হাজার ৮৬৫ মামলা প্রত্যাহার করা হয়েছে : সংসদে আইনমন্ত্রী চলতি মাসে ঝিনাইদহ ও ফেনীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হবে : পানি সম্পদ মন্ত্রী ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী দক্ষিণ কোরিয়া পারমাণবিক হামলার হুমকিতে ইরান ভীত নয় : ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত দেশে ফিরে এলো আরকান আর্মির হাতে আটক ১৪ জন জেলে নারায়ণগঞ্জে মজুত করা ১৩ হাজার ৯৮০ লিটার তেল জব্দ
এইমাত্রপাওয়াঃ

রাজধানীতে শিশু ধর্ষণচেষ্টা মামলায় শুকুর আলীর ১০ বছর কারাদণ্ড

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :রাজধানীর হাতিরঝিল থানাধীন আমবাগান এলাকায় ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে করা মামলায় মো. শুকুর আলী শেখ (৩৫) নামে এক আসামির ১০ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন ঢাকার একটি  ট্রাইব্যুনাল।

দণ্ডপ্রাপ্ত আসামি শুকুর আলী রাজবাড়ী জেলা সদরের লন্দানপুর গ্রামের বাসিন্দা।

আজ ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক সাবেরা সুলতানা খানম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণা শেষে তাকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। কারাদণ্ডের পাশাপাশি তার ২০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেন ট্রাইব্যুনাল। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও তিন মাসের  কারাভোগ করতে হবে।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২১ সালের ২১ মে হাতিরঝিল থানাধীন আমবাগানের মো. আতাহার আলীর রিকশা গ্যারেজের ভেতরে রিকশার সিটে বসিয়ে ছয় বছরের শিশুর এক শিশুকে ধর্ষণচেষ্টা করে শুকুর আলী। পরে শিশুটি কান্না করায় তাকে ছেড়ে দেয় আসামি। কান্নারত অবস্থায় বাসায় এসে তার মায়ের কাছে ঘটনাটি জানায়। এ ঘটনায় পরের দিন ভুক্তভোগীর বাবা হাতিরঝিল থানায় এ মামলা করেন। মামলাটি তদন্ত করে ২০২১ সালের ১৩ অক্টোবর আদালতে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্তকারী কর্মকর্তা। মামলার বিচার চলাকালে ছয়জন সাক্ষী ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page