February 28, 2026, 5:27 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত ঝিনাইদহের মহেশপুরের ভৈরবায় শিশু তাবাসসুম হত্যার আসামির ফাঁসির দাবিতে মানববন্ধন ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধনে ১০ মার্চ বগুড়ায় যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ওআইসির শীর্ষ নেতাদের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক গণমাধ্যমকে আধুনিক ব্যবস্থাপনার মধ্যে আনতে চাই : তথ্যমন্ত্রী ঋণের দায় নেওয়ার চেয়ে লোডশেডিংয়ের কষ্টে থাকা ভালো : বিদ্যুৎমন্ত্রী ভূমিকম্পে কাঁপল সরাদেশ ; উৎপত্তি সাতক্ষীরায় নরসিংদীতে অপহরণের পর কিশোরীকে হত্যার অভিযোগে ৫ জন আটক লক্ষ্মীপুরে পুলিশ-এলাকাবাসী সংঘর্ষে ১৫ জন আটক ফরিদপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে পিটিয়ে হত্যা
এইমাত্রপাওয়াঃ

রাজধানীতে সেমাই ও নুডুলস উৎপাদন কারখানায় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাজধানীর কামরাঙ্গীরচর এবং কেরানীগঞ্জ থানা এলাকায় অনুমোদনহীনভাবে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে সেমাই ও নুডুলস উৎপাদন ও বিক্রির কারখানায় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে তিনজন উৎপাদনকারীকে মোট এক লাখ সত্তর হাজার টাকা জরিমানা করেছে।

আজ সকাল ১১টা ৩০মিনিট হতে বিকাল তিনটা পর্যন্ত র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-২ এর উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসান রাজধানীর কামরাঙ্গীরচর থানা এলাকায় দুইটি সেমাই উৎপাদন কারখানা এবং কেরানীগঞ্জ থানা এলাকায় একটি নুডুলস উৎপাদন কারখানায় বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।

সেমাই কারখানা মিতালি ট্রেডার্সের মো. মনির হোসেন ও নাসির ট্রেডার্সের আ. রহমান আকাশ এবং প্রিমিয়াম ড্রাগন নুডলস কারখানার মো. আমিনুল ইসলামকে জরিমানা করা হয়।

মনিরকে বিশ হাজার টাকা ও আকাশকে-পঞ্চাশ হাজার টাকা এবং মো. আমিনুল ইসলামকে এক লাখ টাকা জরিমানা  এবং অনুমোদন না পাওয়া পর্যন্ত উৎপাদন বন্ধ রাখার নির্দেশ প্রদান করে র‌্যাব-২ এর ভ্রাম্যমাণ আদালত।

আজকের বাংলা তারিখ



Our Like Page