February 25, 2026, 9:04 pm
শিরোনামঃ
মাগুরায় রাঘবদাইড় ইউনিয়ন পরিষদের গ্রামীণ অবকাঠামো প্রকল্পের কাজের ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ শহীদ বিডিআর সদস্যদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন পিলখানা হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব গ্রহণ করলেন নবনিযুক্ত আইজিপি আলী হোসেন ফকির এ বছরের ফিতরা সর্বোচ্চ ২৮০৫ টাকা ও সর্বনিম্ন ১১০ টাকা নির্ধারণ বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হচ্ছেন মোস্তাকুর রহমান ‎রাঙামাটি থেকে ভারতে কুকুর পাচারের অভিযোগ বগুড়ায় ভ্যান ছিনতাইয়ের পর চালককে কুপিয়ে হত্যা নারায়ণগঞ্জে দুষ্টমি করে থাপ্পর দেওয়ার জেরে মাছ ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা ইসরায়েল সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
এইমাত্রপাওয়াঃ

রাজধানীতে ৬০ কেজি গাঁজা ও ২ প্রাইভেট কারসহ দুই দম্পতি গ্রেপ্তার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র গোয়েন্দা বিভাগ (ডিবি) লালবাগ এলাকায় অভিযান চালিয়ে দুই দম্পতিকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে ৬০ কেজি গাঁজা এবং গাঁজা পরিবহণে ব্যবহার করা দুটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে।

ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন মো. শফিক চৌধুরী (৩১) ও তার স্ত্রী জয়নব আক্তার (২৫) এবং কবির হোসেন (৩০) ও তার স্ত্রী মোসা. চাদনী আক্তার (৩০)।

ডিএমপির বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় রাজধানীর লালবাগ থানা এলাকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের দুই নম্বর গেটের সামনে অভিযান চালিয়ে চার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের ব্যবহৃত দুটি প্রাইভেট কার তল্লাশি করে ৬০ কেজি গাঁজা ও অবৈধ মাদক বিক্রির নগদ দুই লাখ টাকা উদ্ধার করা হয়। এসময় প্রাইভেট কার দুটিও জব্দ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জায়গা থেকে গাঁজা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করছিল। তাদের বিরুদ্ধে ঢাকা মহানগরের বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page