October 11, 2026, 11:26 pm
শিরোনামঃ
কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কর্মপরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে আঞ্চলিক জোট ও সমন্বিত কূটনীতিতে জোর দিচ্ছে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী শুধুমাত্র ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয় : হাইকোর্ট মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনে নির্দেশ ; সাহায্য করবে সরকার যশোরে চুরির অভিযোগে গণপিটুনিতে ১ জন নিহত নারায়ণগঞ্জে বস্তাবন্দি অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার মার্কিন হুমকির মধ্যে অস্ত্রভাণ্ডার পুনর্গঠন করছে ইরান ; ক্ষেপণাস্ত্র দিচ্ছে রাশিয়া প্রশান্ত মহাসাগরের নাম ‘ট্রাম্প মহাসাগর’ রাখার প্রস্তাব করলেন ডোনাল্ড ট্রাম্প লড়াই চলবে ; মোদি সরকারের পতন শিগগিরই : ককরোচ জনতা পার্টি বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
এইমাত্রপাওয়াঃ

রাজধানীতে ৮টি ককটেলসহ জামায়াতের ১৬ জন নেতাকর্মী গ্রেফতার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাজধানীর গুলশান থানা পুলিশ ৮টি ককটেলসহ জামায়াতের ১৬ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে।
সোমবার রাত সোয়া ১০টার দিকে রাজধানীর গুলশান থানার শাহজাদপুরের একটি বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার  করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে জামায়াতে ইসলামের গুলশান পূর্ব শাখার সভাপতি হোসাইন বিন মানসুর ও দুজন মহিলা সদস্য রয়েছেন। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৮টি ককটেল বোমা, ২০টি সদস্য ফরম, ৩২ টি লিফলেট, ১০টি মাসিক রিপোর্ট ফরম, ১০টি রোকন চেক লিস্ট, ১৩টি নির্দেশিকা, ১৪টি ইসলাম ও সন্ত্রাসবাদ বিষয়ক বই, ২০টি জামায়াত পরিচিতি, ১৬টি ইসলাম ও গণতন্ত্র বই, ৯টি পরিবর্তন দেখাতে চায় জামায়াত বিষয়ক বই, ৬টি দ্বীন প্রতিষ্ঠায় মহিলাদের দায়িত্ব বিষয়ক বই, ১টি ব্যক্তিগত রিপোর্ট বই, ১টি সংগঠন পদ্ধতি বই, ১টি বিচারের নামে প্রহসন বই, ৪টি মুক্তিযোদ্ধারা কেন মৌলবাদী দলে বিষয়ক বই, ৩টি দেশটা কি রাজাকারমুক্ত হবে শীর্ষক বই ও ৭ কপি সমাজসেবা বুলেটিন উদ্ধার করা হয়।
গুলশান থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, গ্রেফতারকৃতরা শাহজাদপুরের একটি বাড়ির নিচ তলায় ভাড়াকৃত অফিস কক্ষে নির্বাচিত সরকারের ভাবমূর্তি নস্যাৎ করাসহ জামায়াত ইসলামী সংগঠনের সরকার বিরোধী এজেন্ডা বাস্তবায়ন ও সরকারকে বেকায়দায় ফেলার লক্ষ্যে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের করণীয় বর্জনীয় বিষয়ে আলোচনার জন্য ককটেল বোমাসহ অবস্থান করছিলেন। এমন সংবাদের ভিত্তিতে গুলশান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ শাহানুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতরাসহ তাদের সহযোগিরা বেআইনীভাবে দলবদ্ধ হয়ে সরকারের ভাবমূর্তি ক্ষুন্নসহ রাষ্ট্রীয় সস্পদ ও জনগণের জানমালের ক্ষতিসাধনের উদ্দেশ্যে ককটেল বোমাসহ অন্তর্ঘাতমূলক কর্মকান্ড ঘটানোর প্রস্তুতি গ্রহণ করছিলো।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গুলশান থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

 

আজকের বাংলা তারিখ

  • ১২ই অক্টোবর, ২০২৬
  • ২৬শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page