November 5, 2026, 6:11 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুর পৌর মহিলা ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষায় সাফল্য অর্জন যশোরে ট্রেনের ধাক্কায় কাভার্ড ভ্যান চুর্নবিচুর্ন ; চালক নিহত যশোরে বাসের ধাক্কায় ভ্যানচালকসহ দুই জন নিহত মাগুরায় সাকের হত্যা মামলার রহস্য উদঘাটন ; মূল পরিকল্পনাকারীসহ প্রধান আসামি আটক বিনিয়োগ ও যোগাযোগ বাড়াতে চীনের প্রতি আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ প্রকল্প অনুমোদন ; ব্যয় ৫৮ হাজার ৮৮ কোটি টাকা এই আন্দোলন শ্রমিকদের নয় ; পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী হরমুজ পার হতে বাংলাদেশকে ইরানের নির্দেশনা মানতে হবে : রাষ্ট্রদূত কক্সবাজারের ইনানীতে ভাড়া বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার ফরিদপুরে আধিপত্য বিস্তারের জেরে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত
এইমাত্রপাওয়াঃ

রাজধানীর নিউমার্কেটে বসেছে ৭৬ অগ্নিনির্বাপণ যন্ত্র ; দেওয়া হচ্ছে প্রশিক্ষণ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অগ্নিদুর্ঘটনা প্রতিরোধে রাজধানীর নিউমার্কেটে ৭৬টি অগ্নিনির্বাপণ যন্ত্র (ফায়ার এক্সটিংগুইশার) স্থাপন করেছে ব্যবসায়ী সমিতি। তাছাড়া জরুরি মুহূর্তে এসব যন্ত্র যেন খুঁজে পাওয়া যায় সেজন্য নকশা করা ম্যাপও প্রকাশ করা হয়েছে। একইসঙ্গে নিরাপত্তা প্রহরী, মার্কেট পর্যবেক্ষকসহ অন্যান্যদের আগুন নিয়ন্ত্রণ ও জরুরি মুহূর্তে সাড়া প্রদানে জন্য বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (৪ মে) এসব তথ্য জানান নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন।

তিনি জানান, নিউমার্কেটের পূর্ব-পশ্চিম, উত্তর-দক্ষিণ দিকের প্রধান চারটি ফটক, মসজিদ, জেনারেটর কক্ষ, সাব স্টেশন ও ভেতরের মার্কেটের অবকাঠামোর বিভিন্ন অংশে এসব অগ্নি নির্বাপক যন্ত্র স্থাপন করা হয়েছে।

আমিনুল ইসলাম বলেন, সম্প্রতি নিউ সুপার মার্কেটের অগ্নিকাণ্ডের পর নিউমার্কেটেও নতুন করে অনেকগুলো অগ্নিনির্বাপণ যন্ত্র স্থাপন করা হয়েছে। আগেরগুলোও নতুন করে রিফিল করা হয়েছে। তাছাড়া আমাদের পক্ষ থেকে আগে থেকেই সংশ্লিষ্টদের অগ্নিনির্বাপণে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তাছাড়া কোনো অগ্নি দুর্ঘটনা ঘটলে সহজেই যেন এসব ফায়ার এক্সটিংগুইশার পাওয়া যায় সেজন্য আমরা একটি ম্যাপ তৈরি করেছি এবং সাধারণ দোকান থেকে শুরু করে সবার কাছে পৌঁছে দিয়েছি।

সতর্কতার জন্য বৈদ্যুতিক ক্যাবলও পুনরায় যাচাই-বাছাই করা হয়েছে জানিয়ে তিনি বলেন, আমাদের এখানে বড় সুবিধা হলো কেন্দ্রীয়ভাবে মার্কেটের বিদ্যুৎ সঞ্চালন নিয়ন্ত্রণ করা যায়। যদি কখনো কোনো দুর্ঘটনা ঘটে তবে আমরা সঙ্গে সঙ্গে বিদ্যুৎ সঞ্চালন বন্ধ করতে পারি। তবে দুর্ঘটনার পর দোকানগুলোতে বৈদ্যুতিক ক্যাবল পরীক্ষা করতে বলেছি। যেকোনো সমস্যা ধরা পড়লে তা দ্রুত সমাধান করা হবে।

আজকের বাংলা তারিখ

  • ৫ই নভেম্বর, ২০২৬
  • ২১শে কার্তিক, ১৪৩৩
  • ২৪শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page