September 4, 2026, 6:59 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ৩০০ বোতল এসকাপ সিরাপসহ মাদক কারবারি আটক যশোরের অভয়নগরে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত ট্রিলিয়ন ডলারের অর্থনীতি কোনো স্লোগান নয়; এটি পরিকল্পনা : প্রধানমন্ত্রী মাথাব্যথা হয়েছে ; মাথা কর্তন করা যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী সব নাগরিকের জন্য আসছে ‘এক-আইডি ; এক কার্ডেই মিলবে নাগরিক সব সেবা শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার যত দ্রুত সম্ভব শেষ করব : চিফ প্রসিকিউটর বগুড়ায় জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নারী নিহত নাটোরে ৪৫ টাকার চায়ের বিল নিয়ে সংঘর্ষে ১৩ জন আহত দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা দেশদ্রোহী : ট্রাম্প চিকেনস নেকের নিরাপত্তায় ভারতের নতুন উদ্যোগ
এইমাত্রপাওয়াঃ

রাজধানীর নিরাপত্তায় ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিএনপির ঢাকা টানা ৪৮ ঘন্টার অবরোধে ঢাকায় গতকাল থেকে বিভিন্ন স্থানে গাড়ি পুড়ানোর খবর পাওয়া গেছে। গতকাল রাত থেকে এ পর্যন্ত ঢাকার বিভিন্ন স্থানে প্রায় ৪ টি বাস পুড়িয়েছে দুর্বিত্তরা  এতে রাজধানীতে বসবাসরত বাসিন্দাদের মনে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

৪৮ ঘন্টার এই অবরোধে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানী ও আশপাশের জেলাগুলোতে ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম রোববার এ তথ্য জানান।

নিরাপত্তার জন্য বিজিবির আরও ১০ প্লাটুন সদস্য স্ট্যান্ডবাই আছে বলেও এসময় জানানো হয়।

বিজিবির পাশাপাশি বিএনপিসহ বিরোধীদের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের প্রথম দিন রোববার সারা দেশে র‌্যাবের প্রায় ৩০০ টহল দল নিরাপত্তায় নিয়োজিত রয়েছে বলে জানিয়েছেন বাহিনীটিরর মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন।

অবরোধে র‌্যাবের গৃহীত কার্যক্রম নিয়ে তিনি বলেন, ‘অদ্য ০৫ নভেম্বর ২০২৩ হতে বিভিন্ন রাজনৈতিক দল দুই দিনের জন্য দেশব্যাপী অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে। জনজীবন স্বাভাবিক রাখা ও জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণের পাশাপাশি রাষ্ট্রীয় সম্পদ সুরক্ষা করতে র‍্যাব ফোর্সেস নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।

‘দেশব্যাপী নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীতে ৭০টি টহল দলসহ দেশব্যাপী র‍্যাব ফোর্সেসের ১৫টি ব্যাটালিয়নের প্রায় ৩০০ টহল দল নিয়োজিত থাকবে।’

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page