September 7, 2026, 10:00 am
শিরোনামঃ
দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি : স্বরাষ্ট্রমন্ত্রী হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক : পানিসম্পদ প্রতিমন্ত্রী চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল দেওয়া হবে : ইসি আনোয়ারুল চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী নোয়াখালীতে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় আসামির মৃত্যু পুতিনের সঙ্গে ট্রাম্পের জামাতা ও দূতের বৈঠক ভারতে সার্কিট হাউসে নামাজ পড়ায় নেতার বিরুদ্ধে মামলা মার্কিন চাপে নতি স্বীকার করা হবে না : ইরানের প্রেসিডেন্ট যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী
এইমাত্রপাওয়াঃ

রাজধানীর পশুহাট ড্রোনে নজরদারি করবে পুলিশ : ডিএমপি কমিশনার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পবিত্র ঈদুল আজহা কেন্দ্র করে রাজধানীর পশুর হাটগুলোকে বিশেষ নিরাপত্তা বলয়ের মধ্যে আনা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। কোরবানির পশুর হাটের নিরাপত্তা নিয়ে আজ শুক্রবার সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

ডিএমপি কমিশনার বলেন, কোরবানির পশুর হাটের নিরাপত্তা নিশ্চিতে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। অনুমোদন ছাড়া হাট বসালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। চাঁদাবাজি ও ছিনতাই ঠেকাতে রাজধানীর প্রবেশ মুখগুলোতে বিশেষ পুলিশি টহল থাকবে।

সব হাটে সিসিটিভি ক্যামেরা বসানো হবে উল্লেখ করে তিনি বলেন, সাদা পোশাকে মাঠে গোয়েন্দা সদস্যরা থাকবে। জাল টাকা শনাক্তকরণ মেশিন বসানো হবে। পাশাপাশি ড্রোন পেট্রোলিংও থাকবে।

তিনি আরও বলেন, নির্দিষ্ট স্থানের বাইরে রাস্তায় পশুর হাট বসালে কিংবা ট্রাক থেকে পশু নামালে ইজারাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এবার দুই সিটি করপোরেশন মিলিয়ে ১৯টি পশুর হাট বসবে রাজধানীতে। এরইমধ্যে ইজারাদার নিয়োগসহ হাটগুলোও প্রস্তুত করা হয়েছে। কয়েকদিনের মধ্যেই সারাদেশ থেকে কোরবানির পশু আসতে শুরু করবে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page