October 1, 2026, 8:57 pm
শিরোনামঃ
যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল আটক মাগুরায় আয়ুর্বেদিক কলেজে নানা অনিয়মের অভিযোগ ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি ; আজ থেকেই কার্যকর : স্পিকার হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট ; থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি : অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শ্বশুরবাড়িতেই আগুন দিলেন জামাতা গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ ৮ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

রাজধানীর বিজয়নগরে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাজধানীর বিজয়নগরে আজমেরি পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস।
বিএনপির ও সমমনা দলগুলোর ষষ্ঠ দফায় ৪৮ ঘণ্টার অবরোধের দ্বিতীয় দিনে আজ দুপুরে রাজধানীর পল্টন এলাকার বিজয়নগরে ‘আজমেরী’ পরিবহনের বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার দুপুর ১২টা ৫৩ মিনিটে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে বলে জানান ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসীম।
তিনি বলেন, ‘বাসে আগুন লাগার খবর পেয়ে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে অগ্নি নির্বাপণে কাজ করেছে। দুপুর ১টা ৬ মিনিটে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
এদিকে বৃহস্পতিবার ভোর ৬টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দক্ষিণ সালনা এলাকায়  দু’টি কাভার্ডভ্যানের গতিরোধ করে পেট্টোল ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।
গাজীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুস সামাদ বলেন, অবরোধ সমর্থকরা দুটি কাভার্ডভ্যানে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page