February 26, 2026, 9:55 am
শিরোনামঃ
বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই একদিন বিশ্বজগতে আলো ছড়াবে : প্রধানমন্ত্রী ৯ বিশিষ্ট ব্যক্তি ও ব্যান্ড দলকে একুশে পদক দিলেন প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছে মিয়ানমার সরকার ও আরাকান আর্মি জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভার কমিটি পুনর্গঠন করে গেজেট প্রকাশ ঝিনাইদহের কালীগঞ্জে সেপটিক ট্যাংক থেকে ৪ বছর বয়সী শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার মাদারীপুরে গৃহবধূ হত্যা অভিযোগে স্বামী আটক ফেনীতে তাঁতি দল কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ যুক্তরাষ্ট্রের ইন্ধনে ইরানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আবারও‌ আন্দোলন ট্রাম্পের হামলার হুমকির মুখেই তৃতীয় দফার আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান যুক্তরাষ্ট্রের সশস্ত্র অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করেছে কিউবা
এইমাত্রপাওয়াঃ

রাজধানীর মিটফোর্ডে হত্যাকান্ডে নেত্রকোনা থেকে গ্রেপ্তার দুই ভাই পাঁচ দিনের রিমান্ডে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :   রাজধানীর মিটফোর্ড (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ) হাসপাতালের সামনে প্রকাশ্যে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে (৩৯) নৃশংসভাবে হত্যার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার দুই ভাই রাজীব ব্যাপারী ও সজীব ব্যাপারীর পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১৪ জুলাই) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট মাসুম মিয়া শুনানি শেষে এই আদেশ দেন।

আদালত সূত্র জানায়, রাজীব ও সজীবকে বিকেলে আদালতে হাজির করে তাদের সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত প্রত্যেকের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গতকাল রোববার ভোররাতে নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার চায়না মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। স্থানীয় পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে রাজীব ও সজীবকে আটক করা হয় বলে জানান নেত্রকোনার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ।

গ্রেপ্তার রাজীব ব্যাপারী ও সজীব ব্যাপারী বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার টুনারচর এলাকার প্রয়াত ইউনুস ব্যাপারীর ছেলে। মামলায় রাজীব ১০ নম্বর এবং সজীব ৭ নম্বর আসামি।

গত বুধবার (১০ জুলাই) দুপুরে মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যস্ত সড়কে প্রকাশ্যে লাল চাঁদকে একদল লোক বেধড়ক মারধর করে। ইট-পাথরের টুকরা দিয়ে মাথা ও শরীরে আঘাত করে তাঁকে থেঁতলে ফেলা হয়। একপর্যায়ে তাঁকে বিবস্ত্র করে তার শরীরের ওপর লাফায় হামলাকারীরা। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

ঘটনার পরদিন নিহতের বোন মঞ্জুয়ারা বেগম রাজধানীর কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন। মামলায় ১৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৫–২০ জনকে আসামি করা হয়।

পুলিশ জানায়, এ ঘটনায় এখন পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হলে দেশজুড়ে নিন্দা ও উদ্বেগ তৈরি হয়।

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page