September 7, 2026, 12:52 pm
শিরোনামঃ
সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয় দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

রাজধানীর মিরপুরে সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৬ জন দগ্ধ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :   রাজধানীর মিরপুরের ভাসানটেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী-শিশুসহ একই পরিবারের ৬ জন দগ্ধ হয়েছে। তাদের উদ্ধার করে জরুরি চিকিৎসার জন্য শেখ হাসিনা জাতীয় বার্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে দগ্ধদের সবার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
শুক্রবার ভোর পৌনে ৫টার দিকে কালভার্ট রোডের ৪/১৩ নম্বর বাসার নিচ তলায় এই ঘটনা ঘটে। পরে তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ভর্তি করা হয়েছে। দগ্ধরা হলেন- মেহেরুন্নেছা (৮০), তার ছেলে মো. লিটন (৫২), পুত্রবধূ সূর্য বানু (৩৫), নাতি সুজন (৮), নাতনি লামিয়া (৭) ও লিজা (১৮)।
বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম বাসস’কে জানান, লিটনের শরীরের ৬৭ শতাংশ দগ্ধ হয়েছে। এ ছাড়া তার স্ত্রী সূর্য বানুর ৮২ শতাংশ, লিজার ৩০ শতাংশ, লামিয়ার ৫৫ শতাংশ, সুজনের ৪৩ শতাংশ ও মেহরুন্নেছার ৪৭ শতাংশ পুড়ে গেছে।
বর্তমানে তাদের জরুরি বিভাগের পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক বলেও জানান বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের এই চিকিৎসক।
দগ্ধদের প্রতিবেশি ময়না বেগম জানান, লিটনদের বাড়ি ময়মনসিংহে। পরিবার নিয়ে কালভার্ট রোডের ২ তলা বাড়িটির নিচ তলায় ভাড়া থাকেন। এখানে ফার্নিচারের ব্যবসা করেন। রাতে বাসায় সবাই ঘুমিয়েছিলেন। ভোরে লিটন মশার কয়েল জ্বালানোর জন্য দিয়াশলাই জ্বালাতেই বিস্ফোরণ ঘটে। এতে পরিবারের ছয়জনই দগ্ধ হয়।
তিনি জানান, বাসায় গ্যাস সিলিন্ডার দিয়ে রান্না করতেন তারা। সবাই ধারণা করছেন, সিলিন্ডার লিকেজ থেকে বাসায় গ্যাস জমেছিল। মশার কয়েলের জন্য দিয়াশলাই জ্বালাতেই সেই গ্যাস থেকেই এই বিস্ফোরণ ঘটেছে।
ওই বাসার কেয়ারটেকার রিফাত হোসেন বলেন, গ্যাস সিলিন্ডারটি ঘরের বাইরে ছিল। কিন্তু পাইপের মাধ্যমে ঘরের মধ্যে চুলার সংযোগ ছিল। ওই চুলার সংযোগে লিকেজ থাকায় ঘরে গ্যাস জমে থাকে। মশার কয়েল জ্বালানোর সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। পরে দ্রুত ভোর পাঁচটার দিকে দগ্ধদের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page