September 3, 2026, 7:03 pm
শিরোনামঃ
যশোরে হাসপাতালে তরুণীকে যৌন হয়রানির অভিযোগে যুবক আটক যশোর রিপোর্টার্স ইউনিটির আত্মপ্রকাশ ; সভাপতি রিটন ও সম্পাদক সাগর আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান রাষ্ট্রপতির ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইডিবির ১ বিলিয়ন ডলার ; প্রধানমন্ত্রীর উপস্থিতিতে চুক্তি সই ২০২৭ সালেও দুই পর্বে বিশ্ব ইজতেমা তারিখ ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী টিআর ও কাবিখাসহ সব সরকারি বরাদ্দের হিসাব ‘গুনে গুনে’ নেওয়ার আহ্বান তথ্যমন্ত্রীর নারায়ণগঞ্জে ২৬ মামলার আসামি ‘কালাই সবুজ’ আটক রাজবাড়ীতে পৃথক ঘটনায় ২ নারীর মরদেহ উদ্ধার ডেনমার্কে হামলার প্রস্তুতির নিচ্ছে রাশিয়া : ড্যানিশ গোয়েন্দা সংস্থা হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান
এইমাত্রপাওয়াঃ

রাজধানীর শাহবাগে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  রাজধানীর শাহবাগে আজিজ সুপার মার্কেটের সামনে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বাসটি ছিল তরঙ্গ পরিবহনের।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুপুর ১টা ৩৫ মিনিটে আগুনের খবরে ঘটনাস্থলে দুটি ইউনিট গিয়ে আগুন নেভায়।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার অধীনে রোজিনা আক্তার বলেন, দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে আমাদের কাছে খবর আসে শাহবাগ আজিজ সুপার মার্কেটের সামনে তরঙ্গ পরিবহনের বাসে কে বা কারা আগুন দিয়েছে।

ওই খবরে ১টা ৪৪ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে বাসে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে সিদ্দিক বাজার স্টেশনের দুটি ইউনিট। দুপুর ১টা ৫২ মিনিটে আগুন নেভানো হয়। আগুনে বাসের কোনো যাত্রী হতাহত বা কে বা কারা আগুন দিয়েছে সে সম্পর্কে কিছু জানতে পারেননি রোজিনা আক্তার।

এর আগে এদিন সকালে মতিঝিলে গাজীপুর পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page