September 7, 2026, 12:53 pm
শিরোনামঃ
সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয় দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

রাজধানীর হাজারীবাগে বস্তির আগুন নিয়ন্ত্রণে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :   রাজধানীর রাজধানীর হাজারীবাগের ঝাউচরের বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। এখন শুধু আগুনের ড্রাম্পিয়ের কাজ চলছে। তবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নেভানোর কাজ শুরু করে। সংস্থার কর্মীদের প্রচেষ্টায় শুক্রবার দুপুর ১২টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
‘দি লাইফ সেভিং ফোর্স বাহিনী’র মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম আগুন নিয়ন্ত্রণে আনার বিষয়টি বাসস’কে নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ বেলা ১১টা ৫০ মিনিটে রাজধানীর হাজারীবাগ থানার ঝাউচরের মোড় টিনশেড বস্তি ঘরে আগুন লেগেছে। খবর পেয়ে  ১১টা ৫২ মিনিটে ফায়ার সার্ভিসের হাজারীবাগ ফায়ার স্টেশনের ২টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে লালবাগের ২টি, মোহাম্মদপুরের ২টি ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ১টি ইউনিট ঘটনাস্থলে পৌছে দুপুর ১২টা ৪০ মিনিটের আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
আগুন লাগার কারণ, হতাহত এবং ক্ষয়ক্ষতির পরিমান জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
সদরদপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার বাসস’কে জানান, এখন আগুনের ড্রাম্পিয়ের কাজ চলছে। রিপোর্ট পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত বলা যাবে বলে জানান ফায়ার সার্ভিসের তিনি।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page