October 20, 2026, 10:11 am
শিরোনামঃ
যশোরে অস্ত্র গুলি ও হেরোইন মামলায় মহি পাগলার যাবজ্জীবন কারাদণ্ড যশোরের শার্শায় আত্মহত্যার আগে ফেসবুক লাইভে দুই সন্তানের জননী ; দায়ি শিক্ষক স্বৈরাচারের ফেরার পথ খুলে দেওয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী লাখ লাখ রোহিঙ্গা আশ্রয় দিয়ে মারাত্মক সংকটে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রিসভার যে কাউকে পদত্যাগ করতে বলার ক্ষমতা প্রধানমন্ত্রীর রয়েছে : অ্যাটর্নি জেনারেল চলতি অর্থবছরে স্থানীয় সরকারের সব নির্বাচন করা কঠিন : ইসি নারায়ণগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে যুবদল নেতা নিহত চুয়াডাঙ্গায় নিখোঁজের পাঁচদিন পর ভ্যানচালকের মাথাবিহীন মরদেহ উদ্ধার ইতালিতেও বিক্ষোভ ; আহত ১৪১ পুলিশ ও ১৯৭ জন আটক ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তির ‘খুব কাছাকাছি’ যুক্তরাষ্ট্র : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

রাজধানীর ২১টি স্থানে ককটেল বিস্ফোরণ-অগ্নিসংযোগের ঘটনায় ৪ জন গ্রেফতার : ডিএমপি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসারের কার্যালয়সহ রাজধানীর ২১টি স্থানে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায়  মুলহোতাসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাজধানী বিভিন্ন এলাকা ও মুন্সিগঞ্জের গজারিয়ায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছে- পল্টন থানার স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক মো: আশিকুর রহমান পান্না (৩৪), মো: শফিকুল, মো: সুমন হোসেন ও মো: বিল্লাল হোসেন।
রাজধানীর মিন্টুরোডস্থ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মহিদ উদ্দিন এসব তথ্য জানান।
তিনি বলেন, গত ৩০ নভেম্বর নগরীর রমনা থানার ঢাকা বিভাগীয় কমিশনার তথা রির্টানিং অফিসারের কার্যালয় লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে বিস্ফোরণ ঘটানো হয়। ঘটনার পরপরই রমনা থানা পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ  ও পারিপার্শ্বিক সাক্ষ্য প্রমাণ বিশ্লেষণ করে। তদন্তে পুলিশ জানতে পারে- দুষ্কৃতিকারী আশিকুর রহমান পান্না বিভাগীয় কমিশনারের কার্যালয়ের পূর্বপাশে অবস্থিত জাতীয় রাজস্ব ভবনের ছাদ থেকে ককটেল নিক্ষেপ করে বিস্ফোরণ ঘটায়। পরে তথ্য প্রযুক্তি ব্যবহার করে তার পরিচয় নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে পান্নার তথ্যের ভিত্তিতে শফিকুলকে গ্রেফতার করা হয়।

এক প্রশ্নের জবাবে মহিদ উদ্দিন বলেন,  গ্রেফতারের পর পান্না ও তার সহযোগী শফিকুল নগরীর রমনা ও মতিঝিল এলাকায় আরো ৪টি স্থানে ককটেল বিস্ফোরণের কথা স্বীকার করে। তদন্তে রমনা থানা পুলিশ আশিকুর রহমান পান্না ও শফিকুলের ৯টি নাশকতার ঘটনায় একসাথে জড়িত থাকার  প্রমাণ পায়।
তিনি বলেন,  এছাড়াও গ্রেফতারকৃত সুমন ও মো: বিল্লাল হোসেন রমনা পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ১২টি স্থানে ককটেল বিস্ফোরনের কথা স্বীকার করে।

আজকের বাংলা তারিখ

  • ২০শে অক্টোবর, ২০২৬
  • ৫ই কার্তিক, ১৪৩৩
  • ৮ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page