September 29, 2026, 3:01 pm
শিরোনামঃ
একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার কুমিল্লায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ৩০ জন আহত বাংলাদেশের ওষুধে ১০০ শতাংশ শুল্ক ছাড়ের ঘোষণা ট্রাম্পের রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া : জেলেনস্কির ইরানকে ছাড়ের প্রস্তাবের খবর অস্বীকার করলেন ট্রাম্প মধ্যপ্রাচ্যের কোনো অবকাঠামোই ইরানি হামলা থেকে নিরাপদ না : গালিবাফ যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা
এইমাত্রপাওয়াঃ

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ৫.৬ মাত্রার ভূমিকম্প

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  রাজধানী ঢাকা ও সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে আজ সকাল ১১টা ৩৬ মিনিটে ৫.৬ মাত্রার ভূকম্পন অনুভূত হয়েছে।

ঢাকা থেকে ৪৪৯ কিলোমিটার দূরে ভারতের মণিপুরের ইয়াইরিপক নামক স্থান হতে ৪৪ কি.মি.পূর্বে এ ভূমিকম্পের কেন্দ্রস্থল বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

এদিকে ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, ভূপৃষ্ঠ থেকে ১০ কিমি গভীরে সৃষ্ট এ ভূকম্পন অনুভূত হয়েছে মণিপুর, মিজোরাম, মেঘালয় ও অরুণাচলের বেশ কিছু স্থানেও।

তবে, এ ভূমিকম্পে বাংলাদেশে তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর আগে গত ২৫ ফেব্রুয়ারি ভোর ৬টা ৪০ মিনিটে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ৫.১ মাত্রার এবং ২৭ ফেব্রুয়ারি রাত ২টা ৫৫ মিনিটে সিলেটে ৫.৩ মাত্রার  ভূকম্পন অনুভূত হয়।

আজকের বাংলা তারিখ



Our Like Page