October 5, 2026, 7:42 pm
শিরোনামঃ
আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা যাবো : রাষ্ট্রপতি প্রতিটি শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার নির্মাতা : শিক্ষামন্ত্রী শিক্ষকদের পেশাগত উন্নয়নে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি চালুর উদ্যোগ সরকারের প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমান মারা গেছেন যশোরের বেনাপোলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় ৩ আওয়ামী লীগ নেতাসহ ৪ জন আটক যশোরের শার্শায় যুবলীগ নেতা খোকন আটক যশোরের চৌগাছায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে ১ জন নিহত কুষ্টিয়ায় ভারতে পাচারকালে ৯ হাজার কেজি সার জব্দ নাটোরে আজান দেওয়ার সময় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত ; মসজিদে মিললো রক্তাক্ত দেহ
এইমাত্রপাওয়াঃ

রাজধানী ঢাকাসহ সারাদেশে র‌্যাবের ৪৩২ টি টইল দল মোতায়েন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানী ঢাকাসহ সারাদেশে র‌্যাবের ৪৩২ টি টইল দল মোতায়েন রয়েছে বলে জানিয়েছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
র‌্যাব বলছে, তারমধ্যে  শুধু মাত্র রাজধানীতে মোতায়েন রয়েছে র‌্যাব ফোর্সেস এর ১৪৮ টি টহল দল। নাশকতা ও সহিংসতা প্রতিরোধে তারা সারাদেশে দায়িত্ব পালনে সর্বদা নিয়োজিত আছেন।
আজ বুধবার সকালে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক (মূখপাত্র) কমান্ডার খন্দকার আল মঈন এসব তথ্য জানান।
নাশকতা রোধে ছদ্মবেশে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে জানিয়ে তিনি বলেন,  যেকোন ধরণের নাশকতা ও সহিংসতা প্রতিরোধে বাসস্ট্যান্ড, রেলওয়েস্টেশন এবং গুরুত্বপূর্ন স্থানগুলোতে গোয়েন্দারা ছদ্মবেশে কাজ করছে। পাশাপাশি কঠোর নজরদারিও অব্যাহত রেখেছে।
দূরপাল্লার গনপরিবহন ও পণ্যবাহী পরিবহনে র‌্যাবের এস্কর্ট রয়েছে জানিয়ে খন্দকার আল মঈন বলেন, দূরপাল্লার গনপরিবহন ও পণ্যবাহী পরিবহনকে র‌্যাব টহলের মাধ্যমে এস্কর্ট প্রদান করা হচেছ।
তিনি বলেন, এছাড়া যাত্রী ও পন্য পরিবহনে নিরাপত্তা প্রদানে দেশের বিভিন্ন স্থানে এস্কর্টের মাধ্যমে নিরাপদ গন্তব্যস্থলে পৌঁছে দিচ্ছে এলিট ফোর্স  র‌্যাব।
উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে আজ বুধবার থেকে ষষ্ঠ দফায় টানা ৪৮ ঘণ্টার অবরোধ ডেকেছে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলো।



Our Like Page