September 4, 2026, 7:39 am
শিরোনামঃ
যশোরে হাসপাতালে তরুণীকে যৌন হয়রানির অভিযোগে যুবক আটক যশোর রিপোর্টার্স ইউনিটির আত্মপ্রকাশ ; সভাপতি রিটন ও সম্পাদক সাগর আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান রাষ্ট্রপতির ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইডিবির ১ বিলিয়ন ডলার ; প্রধানমন্ত্রীর উপস্থিতিতে চুক্তি সই ২০২৭ সালেও দুই পর্বে বিশ্ব ইজতেমা তারিখ ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী টিআর ও কাবিখাসহ সব সরকারি বরাদ্দের হিসাব ‘গুনে গুনে’ নেওয়ার আহ্বান তথ্যমন্ত্রীর নারায়ণগঞ্জে ২৬ মামলার আসামি ‘কালাই সবুজ’ আটক রাজবাড়ীতে পৃথক ঘটনায় ২ নারীর মরদেহ উদ্ধার ডেনমার্কে হামলার প্রস্তুতির নিচ্ছে রাশিয়া : ড্যানিশ গোয়েন্দা সংস্থা হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান
এইমাত্রপাওয়াঃ

রাজধানী ঢাকায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক রাজধানী ঢাকায় আবারও ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগ। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেয়।

আজ শুক্রবার (১৮ এপ্রিল) সকালে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ঢাকা ১৮ আসন, অঙ্গ ও সহযোগী সংগঠনের ব্যানারে এই মিছিল করেন তারা।

মিছিলে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা নুর হোসেন তার ফেসবুকে মিছিলটির ভিডিও পোস্ট করে লিখেন, আজ ১৮/০৪/২৫ইং সকালে উত্তরা ঢাকা ১৮ আসনের আওয়ামী লীগ ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল।

বিক্ষোভ মিছিল থেকে তারা ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের পদত্যাগ দাবি করেন।

এছাড়াও তারা- ‘তুমি কে আমি কে, বাঙালি বাঙালি’, ‘তোমার আমার ঠিকানা, পদ্মা-মেঘনা-যমুনা’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’,‘শেখ হাসিনার সরকার, বারবার দরকার’ প্রভৃতি স্লোগান দিতে থাকে।

জানা যায়, এই মিছিলের নেতৃত্ব দেন ঢাকা মহানগর উত্তর উত্তরখান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান মিলন।

এর আগে গত মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে রাজধানীর বাড্ডা-ভাটারা-রামপুরা প্রধান সড়কে হঠাৎ ঝটিকা মিছিল করে আওয়ামী লীগ।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এরপর থেকে বিভিন্ন সময় ঝটিকা মিছিল করছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page