September 27, 2026, 10:43 pm
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

রাজনৈতিক কারণে নেতানিয়াহু গাজা যুদ্ধ বন্ধ করতে চান না ; ইসরাইলের সাবেক সামরিক কর্মকর্তার মন্তব্য

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ইহুদিবাদী ইসরাইলের শাসক গোষ্ঠীর সামরিক অভিযান শাখার সাবেক প্রধান বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কেবল রাজনৈতিক কারণে গাজায় যুদ্ধ শেষ করতে চান না।

সাম্প্রতিক দিনগুলোতে দখলকৃত অঞ্চলগুলোতে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নীতির বিরুদ্ধে প্রতিবাদের নতুন ঢেউ শুরু হয়েছে। ইহুদিবাদী বিক্ষোভকারীরা ফিলিস্তিনি প্রতিরোধকামী সংগঠনগুলোর সঙ্গে যুদ্ধবিরতি এবং ইসরাইলি বন্দীদের মুক্তির জন্য অবিলম্বে একটি চুক্তির দাবি করছে। আল জাজিরার উদ্ধৃতি অনুসারে,ইহুদিবাদী শাসনের সামরিক অপারেশন শাখার সাবেক প্রধান বেনিয়ামিন নেতানিয়াহুর কর্মক্ষমতার সমালোচনা করে বলেছেন, গাজায় যুদ্ধ দীর্ঘায়িত করার বিষয়ে নেতানিয়াহুর জেদ তাকে নেটসারিম এবং ফিলাডেলফিয়া অক্ষের গুরুত্বকে অতিরঞ্জিত করে তুলেছে।

তিনি বলেন এই অতিরঞ্জনের মাধ্যমে নেতানিয়াহু বন্দীদের বিনিময়ের গুরুত্ব কমানোর চেষ্টা করছেন। ইহুদিবাদী ইসরাইলের সাবেক এই সামরিক কর্মকর্তা বলেছেন, নেতানিয়াহু রাজনৈতিক কারণে যুদ্ধ তাড়াতাড়ি শেষ করতে চান না, যখন নেটসারিম এবং ফিলাডেলফিয়া অক্ষে সেনাবাহিনী অবশিষ্ট থাকায় ইসরায়েলের পরিস্থিতি আগের চেয়ে খারাপ হচ্ছে।#

আজকের বাংলা তারিখ



Our Like Page