September 29, 2026, 3:43 am
শিরোনামঃ
যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা যশোরের শার্শায় যুবলীগের কর্মী হযরত আলী আটক যশোরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক-সাইবার বিশেষজ্ঞদের কমিটি সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয় জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের মহেশপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জন আটক ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে পিস্তল ; গুলি ও ৭৮ বোতল এসকাফ উদ্ধার চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭০ জন আটক
এইমাত্রপাওয়াঃ

রাজনৈতিক সংকটে নতুন সরকার অনুমোদন করেছে কুয়েতের আমির

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  কুয়েতের আমির রোববার নতুন মন্ত্রিসভা অনুমোদন করেছেন। মাত্র কয়েক সপ্তাহ আগে নির্বাচিত পার্লামেন্ট ভেঙ্গে দেওয়ার দুই দিন পর তিনি এ মন্ত্রিসভার অনুমোদন দেন। এদিকে আমির এবং নতুন সরকার পরিষদের কিছু ক্ষমতা গ্রহণ করেন।

আইনপ্রণেতাদের ‘হস্তক্ষেপের’ কথা উল্লেখ করে শুক্রবার শেখ মেশাল আল-আহমেদ আল-সাবাহ কুয়েতের নির্বাচিত সবচেয়ে শক্তিশালী পার্লামেন্ট ভেঙ্গে দেন এবং তিনি সংবিধানের কিছু ধারা স্থগিত করেন।
প্রধানমন্ত্রী শেখ আহমেদ আল-আব্দুল্লাহ আল-সাবাহ’র নেতৃত্বে ১৩ জন মন্ত্রী নিয়ে কুয়েতের নতুন সরকার গঠন করা হয়। মন্ত্রীদের মধ্যে মধ্যে দু’জন নারী রয়েছেন।
নির্বাচিত জাতীয় পরিষদ ভেঙ্গে দেওয়ার দুই সপ্তাহ পর সাবেক তেলমন্ত্রীকে গত মাসে সরকার গঠনের দায়িত্ব দেওয়া হয়েছিল।
বিদায়ী প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ সাবাহ আল-সালেম আল-সাবাহ সরকার এবং ৫০ সদস্য বিশিষ্ট জাতীয় পরিষদের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে  আবারো পদটি গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছিলেন।

আজকের বাংলা তারিখ



Our Like Page