October 13, 2026, 7:54 am
শিরোনামঃ
নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে : প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নকে কেবল একটি সাধারণ ধারণা হিসেবে দেখলে হবে না : গণশিক্ষা প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে সৌদিতে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান রংপুরে কাঁঠাল গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সিলেটে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা সিইসি জ্ঞানেশ কুমারের ঘুম উড়ে গেছে : রাহুল গান্ধী  এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি দিলো ইয়েমেন বিদ্রোহী গোষ্ঠী  ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির অক্টোবর মাসের মাসিক সভা অনুষ্ঠিত ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় মুয়াজ্জিন আটক
এইমাত্রপাওয়াঃ

রাজবাড়ীতে প্রবাস থেকে ফিরে স্ত্রীকে তালাক দিয়ে দুধে গোসল করলেন যুবক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  রাজবাড়ীর পাংশায় স্ত্রীকে তালাক দিয়ে দুধে গোসল করেছেন প্রবাস ফেরত জুয়েল রানা নামের এক যুবক।

রোববার (১৬ নভেম্বর) উপজেলার মাছপাড়া ইউনিয়নের পশ্চিম মাছপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। জুয়েল রানা ওই গ্রামের মো. সোলেমান শেখের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রেমের সম্পর্কে প্রায় ৪ বছর আগে একই ইউনিয়নের গাড়াল গ্রামের বাবর আলীর মেয়ে চৈতি খাতুনকে বিয়ে করেন জুয়েল রানা। দাম্পত্য জীবনে একটি ছেলে সন্তান হয় তাদের। বিয়ের পর জীবিকার তাগিদে সিঙ্গাপুরে পারী জমান জুয়েল রানা।

প্রবাসে থাকাকালীন সময়ে স্ত্রী চৈতি খাতুনের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ ওঠে। এ নিয়ে একাধিকবার স্বামী-স্ত্রীর মাঝে বিরোধও তৈরি হয়। পরে গত ১২ নভেম্বর জুয়েল রানা দেশে ফেরেন এবং ১৬ নভেম্বর  স্ত্রীকে তালাক দেন।

স্ত্রীকে তালাকের পর তিনি এক মণ দুধ দিয়ে গোসল করেন এবং সেই গোসলের ভিডিও ধারণ করে নিজের ফেসবুক আইডিতে প্রকাশ করেন।

ফেসবুকে দেওয়া ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন— “আলহামদুলিল্লাহ সবই আল্লাহ তাআলার ইচ্ছা লেখার অনেক কিছুই ছিল কিন্তু লিখলাম না শুধু মনের মধ্যেই রেখে দিলাম। জীবনের একটি কালো অধ্যায় শেষ করলাম আল্লাহতালা যেন আমার সামনের দিনগুলো সহজ করে দেয় এবং কঠিন মোকাবেলা করার তৌফিক দান করেন, আমিন। জীবনের ছোট্ট একটু ভুল সিদ্ধান্তের কারণে এতদিন ভুলের খেসারত দিতে হয়েছে, আল্লাহর রহমতে এখন সেই সমাধান করে ফেলেছে আল্লাহতালা নিজেই।”

এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

দুধ দিয়ে গোসল করা জুলের রানার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোন কথা বলতে রাজি হননি।

আজকের বাংলা তারিখ

  • ১৩ই অক্টোবর, ২০২৬
  • ২৮শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page