April 8, 2026, 10:11 am
শিরোনামঃ
সফর শেষে পৃথিবীতে ফিরছে আর্টেমিস-২ এর নভোচারীরা খাল খননে যশোরে সফরে প্রধানমন্ত্রী আল্টিমেটাম রাজপথে দেওয়া যায় সংসদে নয় : স্পিকার ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে : জ্বালানি মন্ত্রী ভর্তুকি দিয়ে জ্বালানির চাপ সামাল দিতে কাজ করছে সরকার : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ রাজশাহীতে নিখোঁজের একদিন পর পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার ফেনীতে সরকারি প্রাথমিকে মিডডে মিলে শিক্ষার্থীরা পেল পঁচা বনরুটি চীনে নতুন জ্বালানি ব্যবস্থার কথা ভাবছেন প্রেসিডেন্ট শি জিনপিং
এইমাত্রপাওয়াঃ

রাজবাড়ীতে হারিয়ে যাওয়া ৩১টি মোবাইল উদ্ধার করেছে পুলিশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : হারিয়ে যাওয়া ৩১টি মোবাইল উদ্ধার করে মালিকের হাতে তুলে দিয়েছে রাজবাড়ী জেলা পুলিশ। বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান জেলা পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান।

প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, রাজবাড়ী জেলার বিভিন্ন থানায় মোবাইল হারানোর জিডি নিয়ে নিয়মিত কাজ করছে জেলা পুলিশের একটি চৌকস দল। বিভিন্ন সময় হারিয়ে যাওয়া মোবাইলের জিডির সূত্র ধরে গত কয়েকদিনে ৩১টি মোবাইল উদ্ধার করে এবং ওই মোবাইলগুলো প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়।

পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান বলেন, রাজবাড়ী জেলার বিভিন্ন থানায় প্রতিদিন মোবাইল হারানো জিডি হয়। ওই জিডির পরিপ্রেক্ষিতে রাজবাড়ী জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল ওই মোবাইলগুলো উদ্ধার করে। আমরা খুবই আনন্দিত এ কাজটি করতে পেরে। হারানো ফোন ফিরে পেয়ে মানুষ যে আনন্দ পায় এটাই আমাদের প্রাপ্তি ও সাফল্য।

তিনি আরও বলেন, রাজবাড়ী জেলার জনগণকে বলবো, যেকোনও প্রয়োজনে পুলিশ আপনাদের পাশে ছিল, আছে, থাকবে। কারও মোবাইল হারিয়ে গেলে স্ব স্ব থানায় জিডি করলে পুলিশ তা উদ্ধার করে দেবে। আমরা মানুষের সব ধরনের সেবা দিতে ২৪ ঘণ্টা প্রস্তুত আছি।

মোবাইল হস্তান্তরকালে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. সালাহ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইফতেখারুজ্জামান, রাজবাড়ী সদর থানার ওসি শাহাদাত হোসেন উপস্থিত ছিলেন।

হারানো মোবাইল ফিরে পাওয়া আরাফাত, দিদার, সুরেশ বলেন, হারানো কিছু ফিরে পাওয়া আসলেই আনন্দের বিষয়। মোবাইল হারিয়ে যাওয়ার পর ফিরে পাওয়ার আশা ছেড়ে দিয়েছিলাম। পুলিশের আন্তরিকতার কারণেই আবার ফিরে পেলাম।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page