October 9, 2026, 3:12 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

রাজবাড়ীতে তেল নিয়ে টাকা না দিয়ে ‘পালানোর সময়’ গাড়ি চাপায় পাম্পের কর্মচারী নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে করিম ফিলিং স্টেশনে তেল নিয়ে টাকা না দিয়ে ‘পালানোর সময়’ জিপের চাপায় রিপন সাহা (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি স্থানীয় একটি ফিলিং স্টেশনের ওয়েলম্যান হিসেবে কর্মরত ছিলেন।

শুক্রবার (১৬ জানুয়ারি) এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এর আগে শুক্রবার ভোরে সদর উপজেলার শহীদ ওহাবপুর ইউনিয়নের গোয়ালন্দ মোড়ে অবস্থিত একটি ফিলিং স্টেশনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত রিপন সাহা খানখানাপুর ইউনিয়নের সাহাপাড়া গ্রামের পবিত্র সাহার ছেলে।

ওই ফিলিং স্টেশনে কর্মরত নজরুল ইসলাম জানান, ঢাকা মেট্রো-ঘ-১৩-৩৪৭৬ নম্বরের একটি কালো রঙের জিপ পাঁচ হাজার টাকার তেল নেওয়ার পর টাকা না দিয়েই দ্রুত চলে যাওয়ার চেষ্টা করে। এ সময় গাড়িটির পেছনে দৌড় দিলে জিপটি রিপন সাহাকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই রিপনের মৃত্যু হয়। খবর পেয়ে আহলাদীপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

এদিকে শুক্রবার দুপুরের পর এই ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এ বিষয়ে জানতে চাইলে আহলাদীপুর হাইওয়ে থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, গাড়িচাপায় রিপন সাহা নামে এক ওয়েলম্যান নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানে হয়েছে। এই বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আজকের বাংলা তারিখ

  • ৯ই অক্টোবর, ২০২৬
  • ২৪শে আশ্বিন, ১৪৩৩
  • ২৭শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page