November 2, 2026, 5:50 pm
শিরোনামঃ
যশোরে পুলিশের বিশেষ অভিযানে ৪১ জন আটক যশোরের বেনাপোলে পুলিশের অভিযানে আওয়ামী লীগের ৪ কর্মী আটক যশোরে মিছিলে নেতৃত্বদানকারী চারজন আটক যশোরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গণসমাবেশ ও মানববন্ধন যশোরে যুবলীগ নেতা রহমত আটক ভূমিকম্প সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় আগাম প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর আন্দোলনের নামে যারা সহিংসতা করছে তাদের উদ্দেশ্য ভিন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী শ্রমিক আন্দোলন ঘিরে একাত্তর ও চব্বিশের পরাজিত শক্তির ষড়যন্ত্র চলছে : রাশেদ খাঁন গাজীপুরে পুলিশের ৩ গাড়িতে আগুন ; সাংবাদিকসহ বিজিবি সদস্য আহত খুলনায় নদী থেকে দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

রাজবাড়ীতে পদ্মার চার ইলিশ ৪১ হাজার টাকায় বিক্রি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া শাকিল সোহান মৎস্য আড়তে পদ্মার ৭ কেজি নয়শ’ গ্রামের চার ইলিশ ৪১ হাজার টাকায় বিক্রি হয়েছে।

সোমবার (৭ জুলাই) ভোর রাতে ৫ হাজার টাকা দরে ৩৯ হাজার পাঁচশ’ ওই মাছ বিক্রি হয়।

পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগাযোগ করে শ্রীমঙ্গলে লন্ডনপ্রবাসী এক সৌখিন মাছ ক্রেতার কাছে ৫ হাজার দুইশ’ টাকা দরে ৪১ হাজার টাকায় বিক্রি করে দেন শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক সম্রাট শাহজাহান শেখ।

তিনি জানান, ভোর রাতে আমার এক আত্নীয়ের মাধ্যমে খবর পাই ফরিদপুর গোয়ালন্দের মাঝামাঝি কবিরপুর এলাকায় জেলে কবির মোল্লার জালে বড় চারটি ইলিশ মাছ ধরা পড়েছে। পরে ওজন দিয়ে জানা যায় মাছ চারটির ওজন ৭ কেজি ৯শ’ গ্রাম, পরে তার সাথে দরদাম করে পাঁচ হাজার টাকা কেজি দরে কিনে নেই। এরপর বিভিন্ন জায়গায় যোগাযোগ করে লন্ডন প্রবাসী একজন তার পরিবারের জন্য ৫ হাজার দুইশ’ টাকা দরে ৪১ হাজার টাকায় কিনে নেন।

এ সময় তিনি আরও বলেন, ভরা মৌসুমে পদ্মায় মাছ নেই। ইলিশ খুব একটা ধরা পড়ছে না। ফলে এতো দাম হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ২রা নভেম্বর, ২০২৬
  • ১৮ই কার্তিক, ১৪৩৩
  • ২১শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page