November 21, 2026, 2:27 pm
শিরোনামঃ
মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর ঐক্য আজও আমাদের উজ্জীবিত করে : রাষ্ট্রপতি সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে রাষ্ট্র কিছুটা হলেও দায় পূরণের চেষ্টা করেছে : প্রধানমন্ত্রী এসএমই খাতের বিকাশে তরুণদের কর্মসংস্থানে গুরুত্ব দিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী রায় লেখার ক্ষেত্রে এআইয়ের ওপর নির্ভর করা যাবে না : প্রধান বিচারপতি আন্তর্জাতিক স্বীকৃতি পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জরুরি প্রস্তুতি বগুড়ায় গ্রামীণ ব্যাংকের ফটকে পেট্রোল বোমা নিক্ষেপ ময়মনসিংহে নিখোঁজের দুই দিন পর ডোবা থেকে কৃষকের গলা কাটা মরদেহ উদ্ধার সব চুক্তি মেনে নেয়ার কোনো কারণ নেই : ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৌদির বিমান হামলায় নারী-শিশুসহ ৪১ জন নিহত : হুথি
এইমাত্রপাওয়াঃ

রাজবাড়ীতে পদ্মা নদী থেকে যুবকের মাথাবিহীন মরদেহ উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদী থেকে জিহাদ সরদার (৩০) নামে এক যুবকের মাথাবিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৭ এপ্রিল) সকালে ছোট ভাকলা ইউনিয়নের অন্তর মোড় এলাকার খেয়াঘাটের পূর্ব পাশে পদ্মা নদীতে ভাসমান অবস্থায় গোয়ালন্দ ঘাট থানা পুলিশ ও দৌলতদিয়া নৌপুলিশ যৌথভাবে মরদেহটি উদ্ধার করে।

নিহত জিহাদ সরদার গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের চর বরাট গ্রামের শহিদ সরদারের ছেলে।

স্থানীয়রা জানান, ভোরে পদ্মায় মাছ ধরতে গিয়ে জেলেরা নদীতে একটি মাথাবিহীন মরদেহ ভাসতে দেখে স্থানীয়দের খবর দেয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পরে নিহতের পরিবারের সদস্যরা এসে মরদেহের পরিচয় শনাক্ত করেন।

নিহতের চাচা কেচমত সরদার জানান, জিহাদ ঢাকায় একটি জাহাজ কারখানায় চাকরি করতো। গত ২৪ এপ্রিল ছুটি নিয়ে বাড়িতে আসে। বাড়িতে এসে কারো সাথে ফোনে কথা বলে বেরিয়ে যায়, এরপর আর ফিরে আসেনি। পরিবারের সদস্যরা তাকে খুঁজছিলেন।

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানা ও দৌলতদিয়া নৌপুলিশ যৌথভাবে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে। পরিচয় শনাক্ত পূর্বক পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি।

আজকের বাংলা তারিখ

  • ২১শে নভেম্বর, ২০২৬
  • ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১০ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page