March 27, 2026, 3:58 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার খাদিজা আক্তারকে বাগেরহাটের চিতলমারিতে বদলী ; নতুন আসছেন সাজ্জাদ হোসেন স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গৌরবজনক অধ্যায় : প্রধানমন্ত্রী অপতথ্য মোকাবিলায় শক্তিশালী স্বাধীন গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ার আহ্বান তথ্যমন্ত্রীর বিগত সরকার দেশের চিকিৎসা সেবা অনেক পিছিয়ে দিয়েছে : পানি সম্পদ প্রতিমন্ত্রী সরকার এপ্রিল পর্যন্ত দেশের জ্বালানি চাহিদা নিশ্চিত করেছে : জ্বালানি প্রতিমন্ত্রী  ফ্যামিলি ও কৃষক কার্ড রাজনৈতিক বিবেচনা নয় প্রকৃত যোগ্যরাই পাচ্ছে : অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা গাইবান্ধায় থানায় ঢুকে ওসিসহ সাত পুলিশ সদস্যকে মারধরের অভিযোগে জামায়াত নেতা আটক খাগড়াছড়িতে ইউপিডিএফ-গণতান্ত্রিকের নেতাকে গুলি করে হত্যা ইরানের স্কুলে হামলার ঘটনায় বিচার দাবি জাতিসংঘের ইরানের পর্যটকদের ওপর নিষেধাজ্ঞা জারি করলো অস্ট্রেলিয়া
এইমাত্রপাওয়াঃ

রাজবাড়ীতে প্রলোভন দেখিয়ে সর্বস্ব লুটের ঘটনায় দুই প্রতারক গ্রেফতার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাজবাড়ীতে প্রতারক চক্রের খপ্পরে পরে খোয়া যাওয়া মালামাল উদ্ধারসহ প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাহউদ্দিন এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

গ্রেফতারকৃতরা হলেন নোয়াখালীর দক্ষিণ শুল্যকিয়ার মোঃ রুহুল আমিন মোল্লার ছেলে মাসুদ (৩২) ও শরীয়তপুর সখিপুরের চরবাঘা ভূইয়াকান্দির আবুল সরদারের ছেলে শাহাদাৎ (৩৪)।

পুলিশ জানায়, গত ১১ অক্টোবর রাজবাড়ী জেলা স্কুলের সামনে থেকে  প্রিয়া আক্তার (২৫) নামে এক কলেজপড়ূয়া শিক্ষার্থীকে প্রতারণা করে অজ্ঞাতনামা ২ ব্যক্তি নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। ১৫ অক্টোবর সদর থানায় একটি মামলা হয়।

মামলার প্রেক্ষিতে রাজবাড়ী জেলা পুলিশ গত দুই দিন দেশের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনার মাধ্যমে নারায়ণগঞ্জ হতে প্রতারক মাসুদ হোসেন ও শাহাদাৎ সরদারকে গ্রেপ্তার করে। এ সময় একটি মোবাইল, নগদ ১ হাজার ৫শ’ টাকা ও স্বর্ণ গলিত অবস্থায় উদ্ধার করা হয়।

অপর প্রতারক রাজনকে গ্রেফতারে অভিযান চলছে।

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page