April 1, 2026, 4:09 pm
শিরোনামঃ
কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী বিএনপি নেতাকর্মীদের ২৩ হাজার ৮৬৫ মামলা প্রত্যাহার করা হয়েছে : সংসদে আইনমন্ত্রী চলতি মাসে ঝিনাইদহ ও ফেনীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হবে : পানি সম্পদ মন্ত্রী ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী দক্ষিণ কোরিয়া পারমাণবিক হামলার হুমকিতে ইরান ভীত নয় : ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত দেশে ফিরে এলো আরকান আর্মির হাতে আটক ১৪ জন জেলে নারায়ণগঞ্জে মজুত করা ১৩ হাজার ৯৮০ লিটার তেল জব্দ পাবনায় হাত-পা বেঁধে দিনমজুরকে কুপিয়ে হত্যা ধস নেমেছে ট্রাম্পের জনপ্রিয়তায়
এইমাত্রপাওয়াঃ

রাজশাহীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  রাজশাহী মহানগরীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-২০২৫ পালন করা হয়েছে।

এ উপলক্ষে আজ মঙ্গলবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ মিনার চত্বরে পথসভা অনুষ্ঠিত হয়।জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ পথসভার আয়োজন করা হয়।

‘নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পথসভার মাধ্যমে আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত ১৫ দিনব্যাপী আন্তর্জাতিক নারী নির্যাতন পক্ষের উদ্বোধন করেন রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার।

উদ্বোধনকালে জেলা প্রশাসক বলেন, আজকের এই অনুষ্ঠানে যে নারীরা উপস্থিত আছেন তাদের কেউ কেউ কমবেশি নারী নির্যাতনের শিকার হয়েছেন। আমরা নারীরা কী কারণে নির্যাতিত হচ্ছি তা আমাদের আগে বুঝতে হবে। নির্যাতনের কারণ চিহ্নিত করতে পারলে তা নির্মুল করা সহজ হবে।

তিনি বলেন, আমরা চাই না আমাদের কোনো বোন, মা, স্ত্রী নির্যাতনের শিকার হোক। আমি ভাইদেরও বললাম, কেউ নির্যাতনের শিকার হোক সেটা আমরা চাই না। নারীনির্যাতন প্রতিরোধ পক্ষের এটাই স্লোগান হওয়া উচিত। আমরা সকলেই নির্যাতনের বিপক্ষে এবং যারা নির্যাতিত হয়েছে তাদের পক্ষে।

পথসভায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক শবনম শিরিনসহ সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সামাজিক-সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page