March 12, 2026, 1:35 pm
শিরোনামঃ
সংসদকে যুক্তি-তর্ক ও জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই : প্রধানমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করলেন ড. খন্দকার মোশাররফ হোসেন শপথ নিলেন স্পিকার ও ডেপুটি স্পিকার প্রাণবন্ত সংসদের প্রত্যাশা বিরোধীদলীয় নেতার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু জ্ঞান হারিয়ে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস ঝিনাইদহের শৈলকুপায় মসজিদ কমিটি গঠনের জেরে দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত পাবনায় অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে চাচাতো ভাইকে হত্যার অভিযোগ আঞ্চলিক যুদ্ধ শিগগিরই নতুন পর্যায়ে প্রবেশ করবে : ইরান বিশ্ববাজারে তেলের দাম প্রতি ব্যারেল ১০০ ডলার ছাড়ালো
এইমাত্রপাওয়াঃ

রাজশাহীতে চিনির সঙ্গে রং মিশিয়ে তৈরি হচ্ছিল খেজুর গুড় ; ৫ কারখানায় অভিযান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাজশাহীতে খেজুরের রস ছাড়াই ভেজাল গুড় তৈরির পাঁচটি কারখানার সন্ধান পেয়েছে র‌্যাব ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (২৬ নভেম্বর) সকালে বাঘা উপজেলার আড়ানি পৌরসভার শাহাপুর গ্রামে অভিযান চালিয়ে দেখা যায়, খেজুরের রস ব্যবহার না করে চিনি, রং, চুন এবং হাইড্রোজ মিশিয়ে গুড় তৈরি করা হচ্ছে।

কারখানার মালিকের স্ত্রী মোছা. লাকি খাতুন সাংবাদিকদের জানান, তারা রস ব্যবহার করেন না- এটি চিনি গুড়, যা নাটোরের গোপালপুর ও লালপুরসহ বিভিন্ন মোকামে সরবরাহ করা হয়। অভিযানের খবর পেয়ে তার স্বামী আসাদুল পারিয়ে যান।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক ইবরাহিম হোসেন বলেন, গোপন অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। এখানে গুড়ের চেয়ে চিনির পরিমাণ বেশি পাওয়া গেছে, রসের কোনো চিহ্ন পাওয়া যায়নি। এ কারণে পাঁচটি কারখানার প্রত্যেকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

আরও জানান, সচেতনতা বাড়ানো এবং ভেজাল নির্মূলে অভিযান অব্যাহত থাকবে।

র‌্যাব-৫ রাজশাহীর উপ-অধিনায়ক মেজর মুস্তাফিজুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে ভেজাল গুড় তৈরির তথ্য পাওয়া যাচ্ছিল। ক্ষতিকর কেমিকেল মিশিয়ে এগুলোকে খেজুর ও আখের গুড় হিসেবে বাজারজাত করে মানুষকে ক্ষতির মুখে ফেলা হচ্ছিল। ভেজাল প্রতিরোধে র‌্যাব সক্রিয় ছিল এবং ভবিষ্যতেও অভিযান চলবে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page