September 3, 2026, 9:20 am
শিরোনামঃ
যশোরের বেনাপোল চেকপোষ্টে ভারতীয় নাগরিকের মৃত্যু জ্বালানি সংকট মোকাবিলায় বাড়ছে এলএনজি আমদানি ও সরবরাহ : প্রধানমন্ত্রী দুই দেশের মধ্যে জনগণকেন্দ্রিক সম্পর্ক নির্মাণে ভারত সরকার আগ্রহী প্রধানমন্ত্রী এখনও নির্যাতনের স্মৃতিচিহ্ন বয়ে বেড়াচ্ছেন : প্রেস সচিব প্রধানমন্ত্রী তারেক রহমান বুদ্ধিমান মানুষ, সফরের সিদ্ধান্ত তার ওপর: ভারতীয় হাইকমিশনার নোয়াখালীতে খেলাকে কেন্দ্র করে বিএনপি নেতাকে মারধরের অভিযোগ ; হাসপাতালে ভর্তি পাবনায় কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ আন্দোলনে শিক্ষক-কৃষকদের ওপর করা মামলা প্রত্যাহার করলেন ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় ইরানে ১১ জন নিহত মার্কিন বিমানঘাঁটি সরান নয়তো ধ্বংসের প্রস্তুনি নেন : আইআরজিসি
এইমাত্রপাওয়াঃ

রাজশাহীতে মহানবী হযরত মুহাম্মাদ (সাঃ) কে নিয়ে কটূক্তি করায় যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে দিল জনতা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাজশাহীতে মহানবী হযরত মুহাম্মাদ (সাঃ)কে নিয়ে কটূক্তি করায় এক হিন্দু যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে এলাকাবাসী। এ সময় তার গলায় জুতার মালাও পড়ানো হয়।

গত ২২ এপ্রিল মঙ্গলবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

আটক যুবক সাগর কুমার সাহা নগরীর রাজপাড়া থানার বুলনপুর ঘোষপাড়ায় সনাতন কুমার সাহার ছেলে।

রাজপাড়া থানার ওসি আশরাফুল ইসলাম বলেন, স্থানীয় একটি চায়ের দোকানে বসে ধর্মীয় বিষয় নিয়ে আলাপকালে মহানবী হযরত মুহাম্মাদ (সাঃ) কে নিয়ে কটূক্তি করে সাগর কুমার। বিষয়টি স্থানীয় মুসল্লিদের নজরে আসে। এক পর্যায়ে তাকে ধরে পিটুনি দিয়ে আটকে রেখে পুলিশে খবর দেয়।

পরে পুলিশ গিয়ে তাকে আটক করে থানা হেফাজতে নেয়। এ ঘটনায় সাগরের বিরুদ্ধ মামলা দায়ের করা হয়েছে এবং আজ বুধবার তাকে আদালতে চালান দেওয়া হয়।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page