September 3, 2026, 6:52 am
শিরোনামঃ
যশোরের বেনাপোল চেকপোষ্টে ভারতীয় নাগরিকের মৃত্যু জ্বালানি সংকট মোকাবিলায় বাড়ছে এলএনজি আমদানি ও সরবরাহ : প্রধানমন্ত্রী দুই দেশের মধ্যে জনগণকেন্দ্রিক সম্পর্ক নির্মাণে ভারত সরকার আগ্রহী প্রধানমন্ত্রী এখনও নির্যাতনের স্মৃতিচিহ্ন বয়ে বেড়াচ্ছেন : প্রেস সচিব প্রধানমন্ত্রী তারেক রহমান বুদ্ধিমান মানুষ, সফরের সিদ্ধান্ত তার ওপর: ভারতীয় হাইকমিশনার নোয়াখালীতে খেলাকে কেন্দ্র করে বিএনপি নেতাকে মারধরের অভিযোগ ; হাসপাতালে ভর্তি পাবনায় কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ আন্দোলনে শিক্ষক-কৃষকদের ওপর করা মামলা প্রত্যাহার করলেন ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় ইরানে ১১ জন নিহত মার্কিন বিমানঘাঁটি সরান নয়তো ধ্বংসের প্রস্তুনি নেন : আইআরজিসি
এইমাত্রপাওয়াঃ

রাজশাহীতে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে জখম

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাজশাহী নগরে বাসা থেকে ডেকে নিয়ে স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এতে তারা ডান হাতের কব্জির রগ কেটে গেছে।

বৃহস্পতিবার (১ মে) দিবাগত রাত পৌনে ১২টার দিকে নগরের মতিহার থানার বুধপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত হাসান আলী (৪৫) রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক লীগের ৩০ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক। তিনি বুধপাড়া এলাকার বাসিন্দা হাসমত আলীর ছেলে।

পরিবারের সদস্যদের বরাতে পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে হাসান আলী নিজ বাড়িতে ছিলেন। সেখান থেকে তাকে ডেকে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কোপানো হয়। এক পর্যায়ে হামলাকারীর ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তিনি বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতালের ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি আছেন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের চিকিৎসক শংকর কে বিশ্বাস বলেন, রাত ১২টার দিকে হাসান আলীকে হাসপাতালে আনা হয়। তার ডান গাল ও ডান হাতে জখম হয়েছে। ডান হাতের কব্জির রগ কেটে গেছে। বর্তমানে তাকে হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। হামলার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। আহতের স্বজনদের থানায় অভিযোগ দিতে বলা হয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page