April 11, 2026, 11:46 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রী কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন আগামী ১৪ এপ্রিল  চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের আধুনিক প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর পরীক্ষায় তুমিও ফেল ৬ মাস পর আমিও ফেল : শিক্ষামন্ত্রী সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ মুছে দেওয়া হবে : বাণিজ্যমন্ত্রী লেবাননে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ খাগড়াছড়িতে বিশেষ অভিযান চালিয়ে ১৪০০ রাউন্ড গুলি উদ্ধার জয়পুরহাটে ধানক্ষেত থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ; সাবেক স্বামী অটক হেজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় অস্বীকৃতি ইসরায়েলের আল-আকসায় ১ লাখেরও বেশি মুসল্লির জুমার নামাজ আদায় পৃথিবীতে প্রত্যাবর্তন করলো আর্টেমিস ২ নভোচারীরা
এইমাত্রপাওয়াঃ

রাজশাহীর কোচিং সেন্টার থেকে অস্ত্র-বিস্ফোরক উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাজশাহী নগরীর একটি বাড়িতে যৌথবাহিনী অভিযান চালিয়ে বেশকিছু অস্ত্র ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে। এ ঘটনায় মুনতাসিরুল আলম অনিন্দ্যকে আটক করা হয়েছে।

শনিবার (১৬ আগস্ট) ভোর থেকে নগরীর কাদিরগঞ্জ এলাকার ওই বাড়িতে অভিযান শুরু হয়। পরে বাড়িটি ঘিরে রাখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে এর আগেও একাধিকবার গ্রেপ্তার হয়েছিলেন অনিন্দ্য।

অভিযানে ওই প্রতিষ্ঠান থেকে দুটি বিদেশী এয়ার গান, একটি রিভলবার, সঠিক কর্টিজ, এয়ারগান শিশা তিন বক্স, ম্যাগনেট একটি, দেশীয় অস্ত্র ৬ টি, জিপিএস একটি, ওয়াকিটকি ৪টি, ট্রাজারগান একটি, সিমকার্ড ১০টি, বাইনোকুলার একটি, বিস্ফোরক তৈরির সরঞ্জাম, পাসপোর্ট, এনআইডি, মনিটর ছয়টি, কম্পিউটার তিনটি, স্ক্যানার তিনটি ও মদের বোতল ৩৫টি উদ্ধার করেছে।

পরে বিস্ফোরকগুলো নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনীর সদস্যরা।

এটি রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটনের পৈত্রিক বাড়ি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী অনিন্দ্য সাবেক মেয়রের আপন চাচাত ভাই।

এ অভিযানের বিষয়ে দুপুর পর্যন্ত সেনাবাহিনীর কোনো ভাষ্য পাওয়া যায়নি।

এ সম্পর্কে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গাজীউর রহমান বলেন, যৌথবাহিনীর অভিযান চলছে। সেনাবাহিনী ব্রিফিং করলে সাংবাদিকেরা ওই বিষয়ে তথ্য জানতে পারবেন। থানায় মামলা হওয়ার পর আমরা এ ব্যাপারে কিছু বলতে পারব।

তবে পুলিশের একটি সূত্র জানিয়েছে, অনিন্দ্য হলি আর্টিজান হত্যাকাণ্ডের পর ‘জঙ্গি সন্দেহে’ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক এ এফএম রেজাউল করিম সিদ্দিকী হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছিলেন।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page