November 5, 2026, 7:08 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুর পৌর মহিলা ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষায় সাফল্য অর্জন যশোরে ট্রেনের ধাক্কায় কাভার্ড ভ্যান চুর্নবিচুর্ন ; চালক নিহত যশোরে বাসের ধাক্কায় ভ্যানচালকসহ দুই জন নিহত মাগুরায় সাকের হত্যা মামলার রহস্য উদঘাটন ; মূল পরিকল্পনাকারীসহ প্রধান আসামি আটক বিনিয়োগ ও যোগাযোগ বাড়াতে চীনের প্রতি আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ প্রকল্প অনুমোদন ; ব্যয় ৫৮ হাজার ৮৮ কোটি টাকা এই আন্দোলন শ্রমিকদের নয় ; পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী হরমুজ পার হতে বাংলাদেশকে ইরানের নির্দেশনা মানতে হবে : রাষ্ট্রদূত কক্সবাজারের ইনানীতে ভাড়া বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার ফরিদপুরে আধিপত্য বিস্তারের জেরে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত
এইমাত্রপাওয়াঃ

রাজসাক্ষী হয়ে ট্রাইব্যুনালকে সহায়তার শর্তে সাবেক আইজিপি মামুনকে ক্ষমা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জুলাই আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে দোষ স্বীকার করে রাজসাক্ষী হতে সম্মত হওয়ায় সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে শর্তসাপেক্ষে ক্ষমা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তবে এই ক্ষমা কার্যকর হবে শুধুমাত্র তিনি যদি আদালতে সম্পূর্ণ সত্য উন্মোচন করে অপরাধের পেছনের বাস্তবতা এবং সংশ্লিষ্টদের নাম প্রকাশ করেন।

শনিবার (১২ জুলাই) ট্রাইব্যুনালের লিখিত আদেশ প্রকাশ করা হয়, যা ১০ জুলাই দেওয়া হয়েছিল। এতে বলা হয়, চৌধুরী মামুনের আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে ও প্রসিকিউটরের সম্মতিতে তাকে ক্ষমা দেওয়া হয়েছে।

আদেশে বলা হয়েছে, মামুন তার বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা স্বীকার করেছেন এবং আদালতের কাছে প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি তার জানা মতে আন্দোলনকালীন সব অপরাধ, পরিকল্পনাকারী ও সহায়তাকারীদের নাম-পরিচয়সহ বিস্তারিত তথ্য দেবেন। এই সহযোগিতা বিচারকাজে সহায়ক হবে বলে মনে করছে ট্রাইব্যুনাল।

তবে নিরাপত্তার স্বার্থে তাকে সাধারণ বন্দিদের সঙ্গে না রেখে পৃথকভাবে রাখার নির্দেশও দিয়েছে আদালত।

চৌধুরী মামুনের আইনজীবী অ্যাডভোকেট জায়েদ বিন আমজাদ গণমাধ্যমকে জানান, “এটি শর্তসাপেক্ষ ক্ষমা। যদি তিনি রাজসাক্ষী হিসেবে আদালতে দায়িত্বশীল ভূমিকা পালন করেন, তাহলেই এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।”

এর আগে ১০ জুলাই আদালতে নিজেকে দোষী ঘোষণা করে মামুন বলেন, “জুলাই-আগস্টের আন্দোলন চলাকালে হত্যা ও গণহত্যার যে অভিযোগ উঠেছে, তা সত্য। আমি রাজসাক্ষী হয়ে সব তথ্য আদালতে দিতে প্রস্তুত।”

উল্লেখ্য, মামুনসহ তিনজন—শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশপ্রধান মামুনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন, ১৯৭৩-এর বিভিন্ন ধারায় পাঁচটি মানবতাবিরোধী অভিযোগ গঠন করা হয়েছে। মামুন বর্তমানে কারাগারে থাকলেও অন্য দুই অভিযুক্ত পলাতক।

এই মামলার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের রাজনীতিতে ব্যাপক আলোচনার জন্ম হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, মামুনের স্বীকারোক্তি ও সাক্ষ্য আদালতে প্রমাণিত হলে দেশের শীর্ষ পর্যায়ের নেতাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচার নতুন মোড় নিতে পারে।

আজকের বাংলা তারিখ

  • ৫ই নভেম্বর, ২০২৬
  • ২১শে কার্তিক, ১৪৩৩
  • ২৪শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page