October 11, 2026, 1:03 pm
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

রাতারাতি ৩৬ বিলিয়ন ডলার মূলধন রেকর্ড করল ট্রাম্পের ‘মেমে’ কয়েন ক্রিপ্টো

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘মেমে’ কয়েন ক্রিপ্টো-বাজারে ছাড়ার পর রাতারাতি ৩৬ বিলিয়ন ডলার মূলধন রেকর্ড করেছে।

গতকাল শনিবার ডিজিটাল কয়েনটি ০.১৮২৪ ডলারের উদ্বোধনী মূল্য নিয়ে ট্রেডিং শুরু করে। তবে আজ রোববার রাতারাতি ১৯০০০% দাম বেড়ে ৩৬.৬ ডলারে পৌঁছেছে।

এর আগে ট্রাম্প তার অফিসিয়াল ট্রুথ সোশ্যাল এবং এক্স অ্যাকাউন্টে ক্রিপ্টো মুদ্রা চালুর ঘোষণা দেন। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তিনি লিখেছেন, আমার নতুন অফিসিয়াল ‘ট্রাম্প মেমে’ এখানে! আমার বিশেষ ট্রাম্প কমিউনিটিতে যোগ দিন। এখনই আপনার ‘$TRUMP’ (ট্রাম্প মেমে) বুঝে নিন। মজা করুন!

ডেক্সস্ক্রিনারের তথ্য অনুযায়ী, রোববার ভোরে কয়েনের দাম ৩০.৬ ডলারে পৌঁছেছে। ওই সময় পর্যন্ত ৩৬ বিলিয়ন ডলারের বাজার মূলধন অর্জন করেছে। ট্রেডিং ভলিউম এখন পর্যন্ত ১৪ বিলিয়ন ডলার ছাড়িয়েছে।

ট্রাম্পের কোম্পানি সিআইসি ডিজিটাল এলএলসি এই মেমে মুদ্রা সরবরাহের ৮০ শতাংশের মালিকানাধীন। প্রকল্পের ওয়েবসাইট অনুসারে, বর্তমানে ২০০ মিলিয়ন টোকেন ক্রিপ্টো-বাজারে প্রচলিত রয়েছে। আগামী তিন বছরে এই সংখ্যা ১ বিলিয়নে প্রসারিত করার পরিকল্পনা রয়েছে।

ট্রাম্পের ছেলে এরিক মেমে কয়েনের রাতারাতি সাফল্যের প্রশংসা করে এক্স-পোস্টে লিখেছেন, আমরা ক্রিপ্টোতে যা অর্জন করে চলেছি, তাতে আমি অত্যন্ত গর্বিত। এটি এখন বর্তমান পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ডিজিটাল মূদ্রা।

তবে ক্রিপ্টো দুনিয়ায় ট্রাম্পের প্রবেশের কয়েকদিন আগে ট্রাম্পের সিদ্ধান্তের সমালোচনা করেছেন নৈতিকতা পর্যবেক্ষকরা। ওয়াশিংটনের সিটিজেনস ফর রেসপনসিবিলিটি অ্যান্ড এথিকসের ভাইস প্রেসিডেন্ট জর্ডান লিবোভিটস বলেন, ‘এটা একেবারেই বন্য। একজন নির্বাচিত রাষ্ট্রপতি আছেনম যিনি উদ্বোধনের আগের সপ্তাহান্তে নতুন ব্যবসা শুরু করছেন! এই ব্যবসা (ক্রিপ্টো) তিনি নিয়ন্ত্রণমুক্ত করার প্রতিশ্রুতি দিচ্ছেন। এসব খাত তার নিজের প্রেসিডেন্সি থেকে সুস্পষ্টভাবে লাভবান হওয়ার জন্য।’

ঘোষণা দিয়ে ক্রিপ্টো বাজারে আসা ট্রাম্প একসময় ‘ক্রিপ্টো-সংশয়বাদী’ হিসেবেই পরিচিত ছিলেন। তবে নির্বাচনী প্রচারের সময় তিনি ইউ-টার্ন নেন। তিনি যুক্তরাষ্টকে ‘গ্রহের ক্রিপ্টো রাজধানী’ বানানোর আকাঙ্কা প্রকাশ করেন।

মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান পদে ট্রাম্পের মনোনীত পল অ্যাটকিনস ক্রিপ্টো নিয়ে প্রেসিডেন্টের প্রচেষ্টার নেতৃত্ব দেবেন বলে মনে করা হচ্ছে। তিনি একজন সুপরিচিত ক্রিপ্টো অ্যাডভোকেট।

 

 

আজকের বাংলা তারিখ

  • ১১ই অক্টোবর, ২০২৬
  • ২৬শে আশ্বিন, ১৪৩৩
  • ২৯শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page