July 31, 2026, 5:51 am
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন আটক ঝিনাইদহের মহেশপুর উপজেলা ভূমি অফিসের নাইটগার্ড ও প্রসেস সার্ভারের মিস কেস বানিজ্য ; দ্রুত বদলী দরকার ভোল পাল্টে এখন সবাই জুলাইযোদ্ধা : মির্জা ফখরুল সন্তানকে সম্পত্তি লিখে দিলেও বিক্রিতে লাগবে বাবা-মায়ের সম্মতি : আইনমন্ত্রী অন্তঃসত্ত্বা মায়েদের সিজারে নিরুৎসাহিত করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানালেন স্বাস্থ্যমন্ত্রী কক্সবাজারে মাঠ থেকে পাঁচতারকা হোটেল কর্মচারীর মরদেহ উদ্ধার গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা ; সারজিস আলমের গাড়ি ভাঙচুর টোকিওর বিকল্প রাজধানীর খুঁজছে জাপান ইসরায়েলে গেছে কয়েক লাখ ভারতীয় অস্ত্র-গোলাবারুদ যুক্তরাষ্ট্র-ইরানের আলোচনা এখনো চলমান : পাকিস্তান
এইমাত্রপাওয়াঃ

রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের চুরি হওয়াপ তারসহ চোরাকারবারি আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাগেরহাটের রামপালে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার প্ল্যান্টের চুরি হওয়া এক হাজার এক শ কেজি তামার তারসহ মো. রবিউল ইসলাম (৩৫) নামের এক চোরাকারবারিকে আটক করেছে আনসার ব্যাটালিয়নের সদস্যরা।

বুধবার (১৯ এপ্রিল) সকালে গোপন সংবাদের ভিত্তিতে বিদ্যুৎকেন্দ্রের ভেতরের বি-১ পোস্টের পাশ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার ফেলে আরও কয়েকজন চোরাকারবারি পালিয়ে যায়। উদ্ধারকৃত তারের আনুমানিক মূল্য ১৬ লাখ ৫০ হাজার টাকা। মামলা দায়েরপূর্বক আটক চোরাকারবারিকে রামপাল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন ব্যাটালিয়নের অধিনায়ক চন্দন দেবনাথ।

তিনি বলেন, বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষের নির্দেশে মামলা দায়েরপূর্বক আসামিকে থানায় সোপর্দ করা হয়েছে। রামপাল তাপবিদ্যুৎকেন্দ্র সুরক্ষিত রাখতে অভিযান অব্যাহত থাকবে বলে।

উল্লেখ্য, ২০২২ সালের মে মাস থেকে এ পর্যন্ত ৫৭টির অধিক অভিযানে প্রায় ৬৭ লাখ ৬৮ হাজার ৩০০ টাকার চোরাই মালামাল ও ৪৮ জন চোরাকারবারিকে আটক করেছে আনসার ব্যাটালিয়নের সদস্যরা।

 

 

 

আজকের বাংলা তারিখ



Our Like Page